এক্সপ্লোর

Ashes 2021-22: অ্যাশেজের ব্যর্থতায় রুটকে নেতৃত্ব ছাড়ার দাবি তুললেন আথার্টন

Ashes 2021-22: পরপর ৩ টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ড বাহিনীকে। নেতা হিসেবে, ব্যাটার হিসেবে সবেতেই খারাপ সময় যাচ্ছে জো রুটের।

লন্ডন: অ্যাশেজে চূড়ান্ত ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ৩ টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ড বাহিনীকে। নেতা হিসেবে, ব্যাটার হিসেবে সবেতেই খারাপ সময় যাচ্ছে জো রুটের। এবার তাই রুটের নেতৃত্ব ছাড়া উচিত টেস্টে এমনই দাবি তুললেন মাইক আথার্টন। উইজডেনে এক সাক্ষাৎকারে আথার্টন বলেন, ''এখানে দল বাছাই থেকে শুরু করে রণ কৌশল ঠিক করা পর্যন্ত সব কিছুতেই অনেক ভুল হয়েছে। আর তাছাড়া অধিনায়ককে ব্যক্তিগত দায় বহন করতে হয় এমন ব্যর্থতার জন্য। রুট মাঠে ঠিকঠাক থাকলে এটি আরও উত্তেজক সিরিজ হতে পারত।''

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ''রুট ইংল্যান্ডের একজন ভালো অধিনায়ক। সবসময় নিজেকে দুর্দান্তভাবে চালিয়েছেন এবং খেলাধুলার জন্য একজন অবিশ্বাস্য দূত। গত ৫ বছর ধরে এই কাজটি ও করছে। কিন্তু ২ বার অ্যাশেজে ব্যর্থ হতে হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে নতুন কাউকে নিয়ে ভাবার।''

কিন্তু রুটের বদলি কে হতে পারেন? আথার্টন মনে করেন টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি হতে পারেন বেন স্টোকস। তিনি বলেন, ''বেন স্টোকস সেরা বিকল্প হতেই পারে। কারণ ও স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দারুণ কাজ সামলেছে আগে। তাছাড়া টি-টোয়েন্টিতে এখন ও সেভাবে প্রথম একাদশে জায়গা পাবে বলে মনে হয় না। তাই টেস্টে এই দায়িত্ব আলাদা কোনও চাপ পড়বে না স্টোকসের উপর।''

যদিও সমালচনার মধ্যেও চলতি অ্যাশেজে টেস্টে নতুন রেকর্ডের মালিক হয়েছেন জো রুট (joe root)। টপকে গিয়েছেন সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকরকে (sachin tendulkar)। অ্যাডিলেডে অ্যাশেজের (ashes) মঞ্চেই নজির গড়েছেন ইংল্যান্ডের (england) টেস্ট অধিনায়ক। ১৯৭৯ সালে এক ক্যালেন্ডার বর্ষে করা সুনীল গাওস্করের (sunil gavaskar) ১,৫৫৫ রানের রেকর্ড টপকে গিয়েছেন রুট (joe root)। এমনকী সচিন তেন্ডুলকরের (sachin tendulkar) ২০১০ সালে করা ১,৫৬২ রানের রেকর্ডও টপকে গিয়েছেন তিনি। এরমধ্যেই কিছুদিন আগেই ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রানের নজির গড়েছিলেন ব্রিটিশ অধিনায়ক। ২০০২ সালে মাইকেল ভনের করা ১,৪৮১ রানের রেকর্ডটি টপকে গিয়েছিলেন রুট।  

 

''

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget