এক্সপ্লোর

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করে বিতর্কে ভন

সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাঁচাছোলা ভাষায় ভনকে আক্রমণ করেছেন। লিখেছেন, ইংল্যান্ড ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হিসাবে তাঁর এই পরিস্থিতিতে তাঁর নীরব থাকাই শ্রেয়।

লন্ডন: তাঁর দেশ ফাইনালে উঠতে পারেনি। অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে তাঁর দেশের মাটিতেই। মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেই ম্যাচ জিতবে কারা, তা নিয়ে আগাম মতামত ব্যক্ত করলেন। সেই সঙ্গে বিতর্কেও জড়ালেন।

সাউদাম্পটনে আগামী ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বৈরথ। এই ম্যাচকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে। দুই দলকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই ম্যাচে নিউজ়িল্যান্ডকে এগিয়ে রাখছেন! কয়েকদিন আগেই তিনি বিরাট কোহলির চেয়ে কেন উইলিয়ামসনকে ব্যাটসম্যান হিসাবে এগিয়ে রেখে বিতর্কে জড়িয়েছিলেন। যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাটের সঙ্গে এক প্রস্থ বচসাও হয় তাঁর। এক অপরকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেছিলেন ভন ও বাট। এবার ফের বিতর্কে জড়ালেন ভন।

ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে কারা এগিয়ে? ভন বলেছেন, ‘নিউজ়িল্যান্ড। ইংল্যান্ডের আবহাওয়া, ডিউক বল, এবং ভারতের ঠাসা সূচি, সব মিলিয়ে কঠিন পরীক্ষা ভারতের। ওরা ভারত এখানে এসেই সরাসরি খেলতে নেমে যাবে। অন্যদিকে নিউজ়িল্যান্ড দু'টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, যেটা ওদের ফাইনালের প্রস্তুতি হয়ে যাবে।’ এর সঙ্গেই ভন যোগ করেন, ‘এটা খুব স্বাভাবিক, নিউজিল্যান্ড অনেক বেশি প্রস্তুত থাকবে। এবং ওদের অনেক বেশি প্লেয়ার লাল বলের সঙ্গে খেলে অভ্যস্ত হয়ে থাকবে, বিশেষত ইংল্যান্ডের ডিউক বলে। তাই ফাইনালে সব দিক থেকে নিউজ়িল্যান্ড এগিয়ে।’

ভন আরও বলেছেন যে, কেন উইলিয়ামসনের নেতৃত্বে খুব ভাল পারফরম্যান্স করছে নিউজ়িল্যান্ড। বহু দিন ধরে শৃঙ্খলাপরায়ণ হয়ে টেস্ট খেলছে। ভাল দল মানেই টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভাল পারফরম্যান্স করবে। এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেবে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাঁচাছোলা ভাষায় ভনকে আক্রমণ করেছেন। লিখেছেন, ইংল্যান্ড ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হিসাবে তাঁর এই পরিস্থিতিতে তাঁর নীরব থাকাই শ্রেয়।

সেরা শিরোনাম

Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
IND A vs NZ A: কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
Amit Mishra on Kohli: দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর
দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget