এক্সপ্লোর

পাকিস্তানের হেড কোচ ও প্রধান নির্বাচক হলেন মিসবা, বোলিং কোচের দায়িত্ব ওয়াকারকে

নতুন কোচের অধীনে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ খেলবে পাকিস্তান

করাচি: পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মিসবা উল হক। একই সঙ্গে প্রধান নির্বাচকও তিনি। বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন তারকা পেসার ওয়াকার ইউনিসকে। বুধবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে এই ঘোষণা করা হয়। দুজনের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। ইন্তিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি খান, ওয়াসিম খান ও জাকির খানের পাঁচ সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব পেয়ে মিসবা বলেছেন, 'পাকিস্তানকে কোচিং করানো অল্প কয়েকজন সেরার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। আমি সম্মানিত। শুধু তাই নয়। এটা একটা বড় দায়িত্বও। কারণ আমরা ক্রিকেট নিয়ে বাঁচি।' তিনি যোগ করেছেন, 'জানি অনেক প্রত্যাশা রয়েছে। তবে কাজটার জন্য আমি তৈরি। তা নাহলে এত গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং একটা কাজের জন্য নিজের নাম পাঠাতাম না।' দায়িত্ব নিয়ে দলের সংস্কৃতিতে বদল আনতে চান মিসবা। বলেছেন, 'আমাদের দলে দারুণ উত্তেজক ও প্রতিভাবান তরুণ রয়েছে। ওদের এমনভাবে প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে বুদ্ধিমত্তার সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। জানি সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ড্রেসিংরুমের সংস্কৃতিতে বদল আনা দরকার। আধুনিক ক্রিকেটের প্রয়োজনীয়তাগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে।' ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের যে ক্রিকেট কমিটি কোচ মিকি আর্থারের সঙ্গে নতুন চুক্তি না করার পরামর্শ দিয়েছিল, সেই কমিটিতে ছিলেন মিসবাও। পরে তিনি ইস্তফা দেন ও প্রধান কোচের পদের জন্য আবেদন করেন। পাকিস্তানের বোলিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াকারের। তিনি পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনিই ছিলেন দলের প্রধান কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget