এক্সপ্লোর

Mohammed Shami: লন্ডনে গোড়ালির সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরছেন, নিজেই জানালেন শামি

Mohammed Shami Update: গোটা আইপিএল থেকেই সরে দাঁড়িয়েছিলেন শামি। তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। নিজেই জানিয়েছেন শামি। 

লন্ডন: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2024) সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৭ ম্য়াচে তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। কিন্তু এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তারকা এই ডানহাতি পেসার। অবশেষে লন্ডনে অস্ত্রোপচার হল মহম্মদ শামির (Mohammed Shami)। নিজের সোশ্য়াল মিডিয়ায় সে কথা নিজেই জানালেন শামি। ছবি পোস্ট করে তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে।'' উল্লেখ্য, আগেই জানানো হয়েছিল যে গোটা আইপিএল থেকেই সরে দাঁড়িয়েছিলেন শামি। তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। নিজেই জানিয়েছেন শামি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

দেশের মাটিতে গত বছর বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারেননি শামি। হার্দিক পাণ্ড্য বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর টুর্নামেন্টের মাঝপথে সুযোগ পান শামি। এরপর থেকে আর তাঁকে বসানোর সাহস দেখায়নি টিম ম্য়ানেজমেন্ট। গোড়ালির ব্যথা উপেক্ষা করেই গোটা টুর্নামেন্টে দুরন্ত বোলিং করে গিয়েছেন। দুটো ম্য়াচে পাঁচ বা তার বেশি উইকেটও নিয়েছেন। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে দলে ছিলেন না শামি। তখন আন্দাজ করা গিয়েছিল যে বিশ্রামের পর হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরবেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার। কিন্তু সিরিজের প্রথম দুটো টেস্টের দল ঘােষণা করার সময়ও শামির নাম ছিল না। আর পরে বাকি তিন টেস্টের দল থেকেও তাঁকে সরিয়ে রাখ হয়। এরই মাঝে শামি জানিয়েছিলেন যে লন্ডনে অস্ত্রোপচারের জন্য যাবেন তিনি। কারণ যে চিকিৎসক তাঁকে দেখছিলেন, তিনি জানিয়েছিলেন যে যদি ঔষুধ খাওয়ার পরও চোটমুক্ত পুরোপুরি না হন শামি, তবে তাঁকে অস্ত্রোপচার করতে হবে। সেই মতই এবার অস্ত্রোপচার করলেন শামি।

এদিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এখনও পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের একটি ম্য়াচ বাকি। কিন্তু তার আগেই ৩-১ ব্যবধানে সিরিজ দখলে করে নিল রোহিত ব্রিগেড। গতকাল রাঁচিতে চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই ৫ উইকেটে ম্য়াচ জিতে যায় ভারত। ২ ইনিংসেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন ধ্রুব জুড়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget