এক্সপ্লোর

IND vs SA T20: চোটের কবলে বুমরা, বদলি হিসাবে ভারতীয় দলে ডাক পেলেন সিরাজ

Mohammed Siraj: সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন।

মুম্বই: জল্পনা মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I series) থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আজ, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তাঁর বদলির নামও ঘোষণা করে দেওয়া হল। বুমরার বদলে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

বুমরার বদলি

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন সিরাজ।

 

অনুশীলনে ব্যথা

খবর অনুযায়ী বুমরা শুধু প্রথম ম্যাচ বা চলতি টি-টোয়েন্টি সিরিজিই নয়, বরং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে চলেছেন। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর।তবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। এবার গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তাঁকে।

রবিবার (২ অক্টোবর) ও মঙ্গলবার (৪ অক্টোবর) যথাক্রমে গুয়াহাটি ও ইন্দোরে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে নামবে। তিরুঅন্ততপুরমে আট উইকেটে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়ে আপাতত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। রবিবার প্রোটিয়াদের হারাতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে বুমরার না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা।

আরও পড়ুন: পাকিস্তানের একটা হার্দিক পাণ্ড্য নেই, আক্ষেপ আফ্রিদির

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget