এক্সপ্লোর

MS Dhoni: সৌরভের মাস্ট্রারস্ট্রোক, কেরিয়ার বাঁচানোর ম্যাচেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ধোনির ব্যাটে

MS Dhoni Ostader Mar: ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনে সেই ম্যাচে টপ অর্ডারে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৪৮ রানের ঝকঝকে ইনিংস। কেরিয়ার বাঁচানোর ম্যাচে কেরিয়ারের প্রথম শতরান।

াটকলকাতা: তিনি বিশ্বসেরা ফিনিশার। তিনি ২ বারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক। গোটা ক্রিকেট বিশ্বের কাছে তিনি ক্যাপ্টেন কুল। অথচ এই মহেন্দ্র সিংহ ধোনির কেরিয়ারই একটা সময় মনে হচ্ছিল যে শুরুতেই শেষ হয়ে যেতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে খাতা খোলার আগেই রান আউট। এরপর টানা ফ্লপ। পাকিস্তানের বিরুদ্ধে দলে তাঁকে রাখা নিয়েও সেই সময় দোটানায় পড়তে হয়েছিল নির্বাচকদের। কিন্ত তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আস্থা অর্জন করে নিয়েছিলেন। সুযোগও মিলেছিল। কিন্তু বারবার লোয়ার অর্ডারে ব্য়াট করতে নেমে অল্প রানে ফিরে যাওয়া। ক্যাপ্টেন সৌরভের আরও একটা মাস্টারস্ট্রোক। আর তাতেই বাজিমাত করলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনে সেই ম্যাচে টপ অর্ডারে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৪৮ রানের ঝকঝকে ইনিংস। কেরিয়ার বাঁচানোর ম্যাচে কেরিয়ারের প্রথম শতরান। ওস্তাদের মার সিরিজে আজকের প্রতিবেদন ধোনির প্রথম ওয়ান ডে শতরানের ইনিংসটি নিয়েই --

টপ অর্ডারে নেমেই কেল্লাফতে

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে ব্যাটে রান এসেছিল যথাক্রমে ০, ১২, অপরাজিত ৭। পাকিস্তানের বিরুদ্ধে কোচিতে সিরিজের প্রথম ম্যাচে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। বিশাখাপত্তমে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তৎকালিন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে ব্যাট করতে নেমে সচিন তেন্ডুলকর ২ রানের মাথায় ফিরে যান। এরপরই মাঠে আসেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই সময় রাহুল দ্রাবিড় বা সৌরভের নিজের আসার কথা। কিন্তু তরুণ ধোনিকে সেদিন ওপরে ব্যাট করতে নামার সুযোগ দিয়েছিলেন ক্যাপ্টেন সৌরভ। ব্যাস, অধিনায়কের ভরসা রাখতে কোনও ভুল করেননি মাহি। ১৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১৪৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। ভারতও তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে বোর্ডে ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলে নেয়। 

রান তাড়া করতে নেমে ২৯৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৪ উইকেট নেন আশিস নেহরা। ৩ উইকেট নেন যুবরাজ সিংহ। ম্যাচে ৫৮ রানে জিতে সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে যায় সৌরভের দল। উল্লেখ্য, সেই শতরানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধোনিকে। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

 

সেরা শিরোনাম

IND vs NZ Live: মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
IND vs NZ: দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত
IND vs NZ: মিচেলের অপরাজিত ৮৯, লড়াই জ্যাকবের, তবুও দু'শোর নীচেই কিউয়িদের আটকে রাখলেন অর্ধশদীপরা
মিচেলের অপরাজিত ৮৯, লড়াই জ্যাকবের, তবুও দু'শোর নীচেই কিউয়িদের আটকে রাখলেন অর্ধশদীপরা

ভিডিও

Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget