এক্সপ্লোর

MS Dhoni: হাঁটুর অস্ত্রোপচারের পর পুরো ফিট ধোনি? আইপিএলের আগে বড় আপডেট দিলেন চেন্নাইয়ের সিইও

Chennai Super kings : ৪২ পেরনো মহেন্দ্র সিংহ ধোনিকে আসন্ন আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে কি?  এবার সিএসকে ও ধোনি সমর্থকদের  আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের সিইও  কাশী বিশ্বনাথন।

চেন্নাই: বছরের শুরু থেকেই বাঁ হাটুতে  তার অস্ত্রপচার হয়েছিল।  কবে তিনি ফের মাঠে ফিরবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল।  ৪২ পেরনো মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) আসন্ন আইপিএলের (IPL 2024) শুরু থেকেই পাওয়া যাবে কি?  এবার সিএসকে ও ধোনি সমর্থকদের  আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings)  সিইও  কাশী বিশ্বনাথন।  আগামী ১০ দিনের মধ্যেই বিশ্বকাপ জয়ী ভারত অধিনাকে ফের নেটে দেখা যাবে এমনটাই বলছেন তিনি। 

জুনিয়র সুপার কিংস ইন্টার স্কুল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে  কাশী বিশ্বনাথন জানান, " ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠেছে।  রিহ্যাবও শুরু করে দিয়েছে ও।  আশা করছি আগামী ১০ দিনের মধ্যে নেটেও নেমে যাবে।" চেন্নাইয়ের সিইও আরও বলেন, ''ধোনি ইতিমধ্যেই জিমে গা ঘামানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ওকে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে।''

আসন্ন আইপিএলে চেন্নাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে দলের সিইও বলেন, ''যতটুকু মনে হচ্ছে আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। আমরা সেই মাসের প্রথম সপ্তাহেই হয়ত দলের প্রথম ক্যাম্পের আয়োজন করব।''

নিলাম প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের কর্তা জানাচ্ছেন, ''আমরা আমাদের প্ল্যানিং মতই এগােতে পেরেছি। ড্যারিল মিচেলকে নেওয়ার জন্য আমরা মরিয়া ছিলাম। ওকে আমরা দলে পেয়েছি। একজন বিশ্বমানের মিডিয়াম পেসার প্রয়োজন ছিল আমাদের। মুস্তাফিজুরকে পেয়েছি আমরা। চিপকের উইকেটে ওর বল কার্যকরী হবে।'' এবারের নিলামে চেন্নাই ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে উত্তরপ্রদেশের সমীর রিজভিকে দলে নিয়েছে। বিশ্বনাথন বলছেন, ''সমীরকে দলে নেওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজিই মরিয়া ছিল। আমরা কিছুটা ভাগ্যবান বলব ওকে পেয়ে। আম্বাতি রায়াডুর পরিবর্ত হিসেবে ওকে আমরা চেয়েছিলাম।''

আসন্ন আইপিএলে নেই হার্দিক?

বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় তো বটেই, গোটা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য । আশা করা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে হয়তো তাঁকে মাঠে ফিরতে দেখা যাবে। তবে পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, হার্দিক শুধু আফগানিস্তান সিরিজ় নয়, আসন্ন আইপিএলের সময়ও ফিট নাও হতে পারেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানান, 'হার্দিকের ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট নেই। তাই আইপিএলের আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।' হার্দিক না খেলতে পারলে ভারত এবং মুম্বই ইন্ডিয়ান্স, উভয় দলের জন্যই কিন্তু উদ্বেগ বাড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget