এক্সপ্লোর

বিসিসিআই-এর চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হবে ধোনিকে!

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বিসিসিআই-এর চুক্তির সেরা ক্যাটাগরি থেকে সরিয়ে অন্য ক্যাটাগরিতে রাখা হতে পারে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। কিছুদিনের মধ্যেই ২০১৮-১৯ মরসুমের জন্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নয়া চুক্তি করবে বিসিসিআই। সেই চুক্তিতেই ধোনির অবনমন হতে পারে। ধোনি বেশ কিছুদিন ধরেই টেস্ট ম্যাচ খেলেন না। তিনি এখন শুধু একদিনের ও টি-২০ ম্যাচ খেলেন। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি ‘এ’ ক্যাটাগরিতেই আছেন। কিন্তু নয়া চুক্তিতে তাঁকে এই ক্যাটাগরিতে না-ও রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, এতদিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি থাকলেও, এবার সেটা বদলে ‘এ+’, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি করা হতে পারে। যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাটেই খেলেন, শুধু তাঁদেরই ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হবে। ধোনি যেহেতু টেস্ট খেলেন না, তাই তাঁকে নীচের সারিতে রাখা হবে। ক্যাটাগরি বদলের পাশাপাশি এবার ক্রিকেটারদের সঙ্গে আর্থিক চুক্তিতেও বদল আনতে পারে বিসিসিআই। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী ও ধোনি বিসিসিআই-এর শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করে আর্থিক দাবি পেশ করেন। তাঁদের সেই দাবি মেনে নেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

সেরা শিরোনাম

Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
IND vs NZ: শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget