এক্সপ্লোর

টানা ৪ ম্যাচ জিতুক বা হারুক, অধিনায়ক ধোনির হেলদোল দেখিনি, বলছেন হাসি

ধোনির নির্লিপ্ত থাকতে পারার ক্ষমতা দেখে মুগ্ধ মিস্টার ক্রিকেট

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের সেরা কয়েকজন অধিনায়কের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার জাতীয় দলে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের নেতৃত্বে খেলেছেন। আইপিএলে তাঁকে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে খেলতে। মুম্বই ইন্ডিয়ান্সে আবার অধিনায়ক হিসাবে পেয়েছিলেন রোহিত শর্মাকে। সেই মাইকেল হাসি চারজনের নেতৃত্ব দেওয়ার ধরনেরই প্রশংসা করেছেন। তবে ধোনির নির্লিপ্ত থাকতে পারার ক্ষমতা দেখে মুগ্ধ ‘মিস্টার ক্রিকেট’। একটি সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘এমএসডির ম্যাচ রিডিং দক্ষতা অসাধারণ। সব সময় শান্ত ও সংযত থাকে। ক্রিকেটারদের দারুণভাবে সমর্থন করে। প্লেয়ারদের দক্ষতায় আস্থা রাখে।’ আইপিএলে ধোনির নেতৃত্বে ছয় মরসুম খেলেছেন হাসি। তিনি বলেছেন, ‘টানা চারটে ম্যাচ জিতুক বা পরপর চারটে ম্যাচ হারুক, ধোনির হেলদোল হয় না। একইরকম থাকে। অধিনায়ক হিসাবে ওর কিছু গুণ রয়েছে যেটা গোটা দলের মধ্যে ছড়িয়ে পড়ে। অধিনায়ক খুব আবেগপ্রবণ হলে কখনও উত্তেজিত হয়, কখনও নির্লিপ্ত থাকে। দলও অধিনায়কের আবেগ অনুযায়ী উত্তেজিত হয় বা শান্ত থাকে। তবে অধিনায়ক সংযত ও শান্ত হলে, ব্যক্তিত্বে ধারাবাহিকতা থাকলে, দল খুব উপকৃত হয়।’ বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে নিয়ে হাসি বলেছেন, ‘রিকি সামনে থেকে নেতৃত্ব দিত। ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা ছিল। সতীর্থদের একশো শতাংশ পাশে দাঁড়াত। জিততে এতই মরিয়া থাকত যে, গোটা দল চাঙ্গা হয়ে পড়ত।’ হাসি যোগ করেছেন, ‘মাইকেল ক্লার্কের ক্রিকেটীয় মস্তিষ্ক ছিল ক্ষুরধার। কখন কোন বোলারকে ব্যবহার করতে হবে, জানত।’ রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে হাসি বলেছেন, ‘রোহিতও চাপের মুখে ঠাণ্ডা থাকতে পারে। সতীর্থদের ওপর থেকে চাপ কমিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে ওর।’

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget