এক্সপ্লোর

ABP Live Exclusive: কলকাতায় এসে না খেলেই ফিরছেন সচিন-পুত্র, করোনা টেস্ট নেগেটিভ হওয়ার প্রার্থনা পৃথ্বীদের

Ranji Trophy: ইডেনে রঞ্জি ট্রফিতে অভিষেকের স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। করোনার ধাক্কায় রঞ্জি ট্রফি স্থগিত করেছে বোর্ড। তাই বাড়ি ফেরার অপেক্ষায় অর্জুন, পৃথ্বী, যশস্বীরা।

কলকাতা: এই শহর বরাবর তাঁর বাবার জন্য গলা ফাটিয়েছে। অবসরের আগে শেষ টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যখন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেরিয়ারের ১৯৯তম ম্যাচ খেলেছিলেন, মাস্টার ব্লাস্টারকে নিয়ে উন্মাদনার যেরকম বিস্ফোরণ ঘটেছিল, তা রীতিমতো ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে।

সেই ইডেনে রঞ্জি ট্রফিতে অভিষেকের স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সাফল্যের জন্য তিনি এতটাই মরিয়া ছিলেন যে, সোমবার রাতে শহরে পৌঁছে ,মঙ্গলবারই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন। কিন্তু হতাশ হয়েই ফিরতে হচ্ছে অর্জুনকে। করোনার ধাক্কায় রঞ্জি ট্রফি স্থগিত করার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আপাতত তাই বাড়ি ফেরার অপেক্ষায় অর্জুন, পৃথ্বী শ, যশস্বী জয়সবালরা।

যদিও বাড়ি ফেরার পথে কাঁটাও রয়েছে। কারণ, বুধবার সকালে মুম্বইয়ের ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মুম্বইয়ের বিমানে ফেরার ছাড়পত্র পাবেন অর্জুন-পৃথ্বীরা। আপাতত তাই মুম্বই শিবিরে প্রার্থনা চলছে, যাতে সকলেই কোভিড পরীক্ষায় উতরে যান।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। মুম্বইয়ের প্রথম ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল কিংবদন্তি-পুত্র অর্জুনের। আগাম প্রস্তুতি সারতে পৃথ্বী শয়ের নেতৃত্বাধীন দল সোমবার রাতে পৌঁছে গিয়েছিল কলকাতায়। প্রথমে ঠিক ছিল মঙ্গলবার থেকে সিসিএফসি মাঠে বাংলার বিরুদ্ধে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুম্বই। বৃহস্পতিবার থেকে আর একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মুম্বইয়ের। কিন্তু বাংলা শিবিরে করোনা হানা দেয়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাতজন করোনা আক্রান্ত হয়ে পড়েন। মুম্বই শিবিরেও সংক্রমণ ছড়ায়। মুম্বইয়ে শিবির চলাকালীন আক্রান্ত হন ক্রিকেটার শিবম দুবে ও এক সাপোর্ট স্টাফ। তাঁদের ছাড়াই কলকাতায় এসেছিল মুম্বই।

তবে বাংলা শিবিরেও সংক্রমণ ছড়ানোয় পরিবর্তিত পরিস্থিতিতে শুধু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মুম্বইয়ের। তার আগে মঙ্গলবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতিতে নেমেছিলেন অর্জুন, পৃথ্বী শ-রা। কিন্তু বোর্ড টুর্নামেন্টই স্থগিত করে দেওয়ায় আপাতত ঘরে ফেরার অপেক্ষায় ক্রিকেটারেরা।

আরও পড়ুন: ভরসা রাহানে-পূজারা, রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে জোহানেসবার্গ টেস্ট

মুম্বই দলের সঙ্গে আসা ম্যানেজার বললেন, 'বুধবার সকালে আমাদের সকলের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে দেখা হবে কোন বিমানে কীভাবে মুম্বইয়ে ফিরতে পারি। প্রয়োজনে ভাগে ভাগে ফেরা হবে।'

আপাতত সুষ্ঠুভাবে কলকাতা ছাড়ার অপেক্ষা করছেন মুম্বইয়ের ক্রিকেটারেরা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget