এক্সপ্লোর

ভেস্তে গেল অলিম্পিক্স স্বপ্ন, চার বছর নির্বাসিত নরসিংহ

রিও ডি জেনেইরো:  ভেস্তে গেল ভারতীয় কুস্তিগীর নরসিংহ যাদবের অলিম্পিক্সের স্বপ্ন। ডোপিং বিতর্কে ক্লিনচিট পেলেন না তিনি। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আদালত কোর্ট ফর আরবিট্রেশন অব স্পোর্টস  বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)-র আর্জিতে সায় দিল। ওয়াড়া ডোপিং মামলা থেকে নরসিংহকে ক্লিনচিট দেওয়ার বিরোধিতা করে কোর্ট অব আরবিট্রেশনের দ্বারস্থ হয়েছিল। এর আগে ভারতে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা) নরসিংহকে ডোপিং বিতর্কে ক্লিনচিট দিয়েছিল। নাডা-র এই সিদ্ধান্তকে ভুল ঘোষণা করে নিষিদ্ধ মাদক সেবনের জন্য নরসিংহকে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় ওয়াডা। ওয়াডার এই আর্জি মেনে নিয়েছে কোর্ট অব আরবিট্রেশন। আজই অলিম্পিক্সের ৭৪ কেজি বিভাগে নামার কথা ছিল নরসিংহর। কিন্তু কোর্ট অব আরবিট্রেশনে ম্যারাথন শুনানির পর যে রায় ঘোষণা হল তাতে নরসিংহর কেরিয়ার গভীর সংকটে পড়ল। অলিম্পিক্সে তিনি নামতে পারবেন না। সূত্রের খবর, ভারতীয় কুস্তি ফেডারেশনের একটি অংশের তরফেই গতকাল রাতে রটিয়ে দেওয়া হয়েছিল নরসিংহ মুক্ত হয়ে গিয়েছেন।কিন্তু পরে জানা যায় ওই খবর ভুয়ো। কোর্ট অব আরবিট্রেশনের শুনানির পর ভারতীয় দলের স্যেফ দ্য মিশন রাকেশ গুপ্তা বলেছেন, এই ঘটনা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যপূর্ণ। ভারতীয় শিবির শুনানির শেষমুহূর্ত্ত পর্যন্ত আশাবাদী ছিল। আশা ছিল, নরসিংহ ক্লিনচিট পেয়ে যাবেন। কিন্তু তা হল না। কোর্ট অব আরবিট্রেশনের অ্যাডহক ডিভিশন বৃহস্পতিবার ওয়াডার আর্জি নিয়ে শুনানি শুরু করে। শুনানির শেষে নরসিংহর ওপর চার বছরের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গতমাসে নাডা-র ছাড়পত্র পাওয়ার পর আন্তর্জাতিক কুস্তি মহাসংঘ নরসিংহকে অলিম্পিক্সে খেলার অনুমতি দিয়েছিল। নাডা ক্লিনচিট দিতে গিয়ে বলেছিল, নরসিংহ তাঁর প্রতিদ্বন্দ্বীর চক্রান্তের শিকার হয়েছেন। যদিও কোর্ট অবআরবিট্রেশন এই যুক্তি মেনে নেয়নি।

সেরা শিরোনাম

India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
Novak Djokovic: অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget