এক্সপ্লোর

Neeraj Chopra: রয়েছে চোটের ঝুঁকি, জাতীয় গেমসে অংশগ্রহণ করবেন না নীরজ চোপড়া

National Games: ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় গেমস (National Games)। গুজরাতের ছয় শহরে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

নয়াদিল্লি: এই মাসের ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় গেমস (National Games)। গুজরাতের ছয় শহরে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েসন (আইএ) জাতীয় গেমসে দেশের শীর্ষস্তরের অ্যাথলিটদের বাধ্যতামূলক অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিল বটে। তবে তা সত্ত্বেও দেশের সেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম, নীরজ চোপড়া (Neeraj Chopra) জাতীয় গেমসে অংশগ্রহণ করছেন না।

ডায়মন্ড লিগ ফাইনালে ইতিহাস

নীরজ সদ্যই প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল জিতে ইতিহাস রচনা করেছেন। তারপরেই তিনি জানিয়েছিলেন এই টুর্নামেন্টের মাধ্যমেই তাঁর এই মরসুম শেষ হয়েছে। ডায়মন্ড লিগ ফাইনাল জয়ের পাশাপাশি ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দীর্ঘ মরসুমের পর নিজের শরীরকে সঠিক মাত্রায় বিশ্রাম দিয়ে আবার তরতাজা হয়ে পরের মরসুমে ঝাঁপানোটা নীরজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি জাতীয় গেমসে অংশগ্রহণ করবেন না বলে ঠিক করেছেন। 

নীরজ বলেন, 'বছরের শুরুতে আমি নিজের জন্য যে ক্রীড়াসূচি তৈরি করেছিলাম, সেই হিসাবে এটাই (ডায়মন্ড লিগ ফাইনাল) আমার শেষ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। আমি এশিয়ান গেমসে অংশগ্রহণ করতাম। তবে তা তো পিছিয়ে গিয়েছে। আমরা এটা সবাই জানি। তাই জুরিখেই আমার মরসুম শেষ হয়ে গিয়েছে। জাতীয় গেমসের দিনক্ষণ তো সদ্যই ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আমি আমার কোচের সঙ্গে কথাবার্তা বলেছি এবং ওঁ আমায় বিশ্রাম নিয়ে পরের বছর, এক ভীষণ গুরুত্বপূর্ণ মরসুমের জন্য তৈরি হওয়ার পরামর্শ দিয়েছে। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমস, দুই টুর্নামেন্টই তো রয়েছে।'

চোটের ঝুঁকি

সদ্যই চোট সারিয়ে ট্র্যাকে ফিরেছেন নীরজ। চোটের জন্য তাঁর কমনওয়েলথ গেমসেও খেলা হয়নি। তাই যদি এমন অবস্থায় শীরের বাড়তি চাপ দেওয়া হয়, তাহলে সমস্যা হতে পারে বলেই জানাচ্ছেন নীরজ। 'আমি সদ্যই কুঁচকির চোট সারিয়ে ফিরেছি। আমি যদি এখনও অনুশীলন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করি, তাহলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার কাকা এবং বন্ধুরা ভারত থেকে এখানে জুরিখে উড়ে এসেছে। ওদের সঙ্গেই আমি এক বা দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ভারতে ফিরব। তারপরেই বাড়ি ফিরে আমি আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব।' জানান ২৪ বছর বয়সি ভারতীয় তারকা অ্যাথলিট নীরজ।

আরও পড়ুন: ফের ইতিহাস নীরজের, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ ফাইনাল

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
FIFA World Cup 2026: প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
Argentina vs Cabo Verde: মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা
মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা
Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?

ভিডিও

TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget