এক্সপ্লোর

Neeraj Chopra: ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ

Neeraj Wins Lausanne Diamond League: লাউসান্নে ডায়মন্ড লিগে সোনা জয় নীরজের। লুসানে ডায়মন্ড লিগের ইতিহাসে এই প্রথমবার, কোনও ভারতীয় হিসেবে সোনা জয় করে দেশের মুকুটে আরও একটি পালক জুড়লেন তিনি।

লাউসান্নে: লাউসান্নে ডায়মন্ড লিগ (Lausanne Diamond League) জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন নীরজ। উল্লেখ্য, এর আগে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। তবে কমনওয়েলথ গেমসে তিনি খেলতে পারেননি। কারণ সেসময় চোট পেয়েছিলেন নীরজ। তবে এবার ভারতীয়দের আরও একবার হৃদয় জয় করলেন তিনি। ডায়মন্ড লিগের ইতিহাসে এই প্রথমবার, কোনও ভারতীয় হিসেবে প্রথম হয়ে দেশের মুকুটে আরও একটি পালক জুড়লেন।  

প্রথম থ্রোয়েই সাফল্য

কুঁচকির চোটের কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি বছর ২৪-র নীরজ চোপড়া। ২৬ অগাস্ট থেকে শুরু হয় ডায়মন্ড লিগ মিটিং। এই প্রতিযোগিতায় ফেরা নিয়ে এবার মুখ খোলেন টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। নীরজের কথায়, 'চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম। আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম।'তবে নীরজ ঘনিষ্ঠ সুত্রের দাবি, এই মুহূর্তে বিদেশে পুনর্বাসন করছেন নীরজ। তাঁর কোচ ও সাপোর্ট স্টাফরাও সঙ্গে রয়েছেন।  তবে সেই আফশোস সরিয়ে এবার লাউসান্নে ডায়মন্ড লিগে ৮৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়লেন তিনি। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। নিজের প্রথম প্রয়াসেই নীরজ এইদিন এই থ্রোটি করেন। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৫.১৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল তাঁর জ্যাভলিন।

আরও পড়ুন, এশিয়া কাপের আগে ফের ধাক্কা পাক শিবিরে, ছিটকে গেলেন তরুণ বোলার

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ইতিহাস

কমনওয়েলথ থেকে নাম তুলে নেওয়ার আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন এই অ্যাথলিট। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু  লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশের মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন। আর এরপরই চারিদিক থেকে শুভেচ্ছাবন্যায় ভাসেন তিনি। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে পদক জিতেছেন পানিপথের তরুণ। আর এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নীরজকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি ট্যুইট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় সেবার লেখেন, 'আমাদের দেশের অন্যতম সেরা এক ক্রীড়াবিদের আরও এক কৃতিত্ব। নীরজ চোপড়াকে অনেক অনেক অভিনন্দন। ভারতীয় ক্রীড়াজগতের জন্য অন্য়তম সেরা একটি মুহূর্ত। নীরজকে আগামী ইভেন্টগুলোর জন্য শুভেচ্ছা রইল।'

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget