এক্সপ্লোর

ব্যাটিংয়ের সময় সেঞ্চুরি, ডবল সেঞ্চুরির কথা ভাবেন না, জানালেন রোহিত

নয়াদিল্লি: ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা আরও একবার দেখালেন যে, কেন তাঁকে হিটম্যান বলা হয়। মুম্বইয়ে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ১৬২ রানের তুফানি ইনিংস খেললেন তিনি। তাঁর এই ইনিংসে ভর করে ভারত প্রথমে ব্যাট করে ৩৭৭ রানের বিশাল স্কোর করে। একটা সময় মনে হচ্ছিল, রোহিত তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ায় চতুর্থ দ্বিশতরান হয়ত করে ফেলবেন। কিন্তু সেই আশা পূর্ণ না হলেও তাঁর ব্যাট গড়েছে একাধিক নয়া নজির। ভারতীয় হিসেবে সর্বাধিক ওভারবাউন্ডারি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। এদিন ১৩৭ বল খেলেছেন। চারটি ছয় মেরেছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৯৮ ছক্কা মেরেছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। ধোনি ২৮১ ইনিংসের ২১৮ ছক্কা রয়েছে ধোনির। এবার সচিনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। সচিনের ছক্কার সংখ্যা ১৯৫। একদিনের ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি করতে রোহিতের প্রয়োজন আর মাত্র দুটি ছক্কা। কেরিয়ারে এই নিয়ে সাতবার ১৫০ বা তার বেশি রান করলেন রোহিত। এক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলেছেন রোহিত। সচিন ও ওয়ার্নার পাঁচবার ১৫০ বানের গণ্ডি পেরিয়েছেন। ক্রিস গেইল, বিরাট কোহলি, হাসিম আমলা ও সনত্ জয়সূর্য ১৫০ বা তার বেশি রান চারবার করেছেন। সাতবার ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন, তার মধ্যে তিনবার ২০০-র গণ্ডি পার করেছেন। একদিনের ক্রিকেটে রেকর্ড ২৬৪ রানের ইনিংস রয়েছে তাঁর। ম্যাচের পর রোহিত বলেছেন, ব্যাটিং করার সময় আমি সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির কথা ভাবি না। আমি শুধু রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার কথাই ভাবি। ওপেন করতে নামলেই ২০০ রানের প্রত্যাশা তাঁকে প্রভাবিত করে না বলেও জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, আমি তিনটি ডবল সেঞ্চুরি করেছি। কিন্তু সেগুলি করতে পারব বলে ভাবিনা। এমনকি আজও রায়ডু আমাকে বলছিল যে, আমি আর একটা দ্বিশতরান করতে পারি। কিন্তু আমি শুধু আমার ব্যাটিংয়ের দিকেই নজর রেখে খেলেছি। ভাবিইনি যে কীভাবে আমি ডবল সেঞ্চুরি পেতে পারি। আমি শুধু যত বেশি সম্ভব রান করে যেতে চেয়েছি। অম্বাতি রায়ডু (১০০)-র সঙ্গে রোহিতের ২১১ রানের পার্টনারশিপে ভর করে ৩৭৭ রান করে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৩ রানে অল আউট হয়ে যায়।সিমার খলিল আহমেদ তিন উইকেট নিয়েছেন। রোহিত রায়ডুর ভূয়সী প্রশংসা করেছেন।সহ অধিনায়ক বলেছেন, রায়ডু খুব ভালো ব্যাট করেছে। ওই সময় একটা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল। ও নিজে কী করতে পারে, তা তুলে ধরার একটা উপযুক্ত মঞ্চ ছিল। প্রথম দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর নিঃসন্দেহে চাপ ছিল এবং পার্টনারশিপ গড়ে তোলাটা জরুরি ছিল। তাই চাপের মুখে রায়ডু দারুণ খেলেছে। খলিলেরও প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, বাঁহাতিরা যখন বল সুইং করে বাইরের দিকে নিয়ে যায়, তখন তা ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দেয়। খলিল সেই কাজটাই করেছে। ও খুব দ্রুত পরিণত হচ্ছে। ও এভাবেই বোলিং করবে বলে আশা করছি। এতে দলের পক্ষে ভালো হবে। আগামী নিউজিল্যান্ড সফরে এবং ইংল্যান্ডে বিশ্বকাপে, যেখানে বল সুইং করে সেখানে ও উপযোগী হয়ে উঠতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজেই দুবার ১৫০ রানের ইনিংস খেললেন রোহিত। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৫২ ও মুম্বইয়ে ১৬২ রান করেছেন তিনি। ভারতীয় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস খেলার কৃতিত্বও অর্জন করলেন রোহিত। এক্ষেত্রে প্রথম স্থানে বীরেন্দ্র সহবাগ। ২০১১-তে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন সহবাগ।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget