এক্সপ্লোর

প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারাল নিউজিল্যান্ড

মুম্বই:  কাজে এল না অধিনায়ক বিরাট কোহলির লড়াকু শতরান। মুম্বইতে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এদিন ভারতের রাখা ২৮১ রানের লক্ষ্যমাত্রাকে অতি সহজেই পার করে কিউয়িরা। ব্ল্যাক ক্যাপসদের হয়ে এদিনের রান তাড়ায় বড় অবদান রাখেন রস টেলর ও টম লাথাম। টেলর এদিন ৯৫ রান করেন। লাথাম অপরাজিত থাকেন ১০৩ রানে। এই দুজন চতুর্থ উইকেটে ২০০ রান যোগ করেন। মূলত, এদিন লাথাম-টলরের সামনে অসহায় দেখাচ্ছিল ভূবনেশ্বর-বুমরাহ-কুলদীপ-চাহাল-পাণ্ড্যকে। দুই ব্যাটসম্যানই অত্যন্ত কর্তৃত্বের সঙ্গে সামলান ভারতীয় বোলারদের।

টলরের  ৯৫ সাজানো ছিল ৮টি চারে। অন্যদিকে, তুলনামূলক আগ্রাসী ছিলেন লাথাম। তাঁর ১০৩ রান সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়। অন্যদিকে, ভারতীয় বোলারদের মধ্যে কেউই সেরকম দাগ কাটতে পারেননি। ফলস্বরূপ, ৪৯ ওভারেই হাতে ৬ উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের ছেলেরা।

ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার

এর আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮০ রান করে ভারত। ২০০-তম একদিনের ম্যাচে ১২১ রানের লড়াকু ইনিংস খেললেন অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা তাঁর ৩১-তম শতরান। শতরান করার পথে ভাগ্যের সাহায্যও পান বিরাট। ২৯ রানের মাথায় তাঁর লোপ্পা ক্যাচ ফেলে দেন স্যান্টনার। এরপর আর বিরাটকে থামাতে পারেননি না কিউয়ি বোলাররা।

আজ শুরুতেই দুই ওপেনার শিখর ধবন (৯) ও রোহিত শর্মা (২০) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদবের (১২) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ধবন ও রোহিতের উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কেদারকে ফেরান মিচেল স্যান্টনার। ৭১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন বিরাট ও কার্তিক।

কার্তিক ভাল ব্যাাটিং করছিলেন। তবে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় টিম সাউদির বলে পুল করতে গিয়ে কলিন মুনরোর হাতে ক্যাচ দিয়ে আউট হন কার্তিক। এরপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনিও ২৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান। শেষদিকে ভুবনেশ্বর কুমার ২৬ রান করেন। বোল্ট ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।

ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget