এক্সপ্লোর

NZ vs Eng, 2021: কোহলিদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে ইংল্যান্ডে পৌঁছলেন নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা

খাতায় কলমে হয়তো এখনও এক মাসের সামান্য় কিছু বেশি সময় বাকি। তবে বাইশ গজে বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথের দামামা বেজে গেল রবিবারই।

লন্ডন: খাতায় কলমে হয়তো এখনও এক মাসের সামান্য় কিছু বেশি সময় বাকি। তবে বাইশ গজে বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথের দামামা বেজে গেল রবিবারই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা।

জো রুটদের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ ও ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য রবিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হল নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে ব্ল্যাক ক্যাপসদের ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা জানানো হয়েছে। অকল্যান্ড বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। বিমানে ওঠার আগে ক্রিকেটারদের ছবি পোস্ট করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘উড়ানের সময়।’ মাঝে সিঙ্গাপুরে একবার অবতরণ করেছিল বিমান। সিঙ্গাপুরে পৌঁছনোর কথাও ট্যুইট করে জানায় উইলিয়ামসনদের বোর্ড। লেখা হয়, ‘সিঙ্গাপুরে স্টপ, পরের স্টপেজ ইংল্যান্ড।'

তবে রবিবার অধিনায়ক কেন উইলিয়ামসন দলের সঙ্গে ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি। পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল স্যান্টনারের সঙ্গে উইলিয়ামসন এই মুহূর্তে মলদ্বীপে রয়েছেন। আইপিএল স্থগিত হওয়ার পরেই ভারত থেকে তাঁরা মলদ্বীপে গিয়ে পৌঁছন। সেখান থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরবেন উইলিয়ামসনরা। আপাতত মলদ্বীপে কোয়ারেন্টিন পর্ব কাটাচ্ছেন উইলিয়ামসনরা।

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জুন মাসের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজ শেষ হওয়ার পর ১৮-২২ জুন সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি হবে। সেই ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যাবে, বিশ্বে এখন সেরা টেস্ট দল কারা। বিরাট কোহলির ভারত নাকি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড? দুই অধিনায়কের শ্রেষ্ঠত্বের লড়াইও হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget