এক্সপ্লোর

ব্যাটিংয়ের ব্যর্থতা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বিজয় শঙ্কর

নয়াদিল্লি: দীনেশ কার্তিকের সংক্ষিপ্ত অথচ বিধ্বংসী ইনিংস, সেই সঙ্গে শেষ বলে অবিশ্বাস্য ছক্কা নিদাহাস ত্রিদেশীয় সিরিজে ভারতকে চ্যাম্পিয়ন করেছে। সৌম্য সরকারের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে উড়িয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ করেছেন কার্তিক। তাঁর এই অবিশ্বাস্য কীর্তিতে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। এরইমধ্যে দলের এক ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেছেন সমর্থকদের একাংশ। ওই ক্রিকেটার বিজয় শঙ্কর। তরুণ এই ক্রিকেটার দেশের হয়ে এই প্রথম কোনও টুর্নামেন্টে খেললেন। আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ বিজয় শঙ্কর ফাইনালে প্রয়োজনের মুহূর্তে শ্লথগতির ব্যাটিং করেছেন। তাঁর এই খেলায় আদৌ সন্তুষ্ট নন ওই সমর্থকরা। শঙ্করকে দীনেশ কার্তিকের আগে ব্যাট করতে পাঠানো হয়। কিন্তু দলের প্রয়োজন মতো ইনিংসে গতি আনতে পারেননি তিনি। ১৯ বল খেলে মাত্র ১৭ রান করে একেবারে ইনিংসের শেষ বলের আগের বলে আউট হন তিনি। যে কোনও ক্রিকেটারেরই খারাপ দিন যেতে পারে। অনেক ভালো ব্যাটসম্যানও কখনও কখনও আটকে যেতে পারেন। খেলার এটাই নিয়ম। গতকাল প্রতিশ্রুতিমান তরুণ অলরাউন্ডার শঙ্করের ক্ষেত্রেও তা হল। তাঁর ঢিমে ব্যাটিংয়ের জন্য ম্যাচ প্রায় হাতছাড়া হতে বলেছিল। এজন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করলেন সমর্থকদের একাংশ। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিখর ধবন (১০) এবং সুরেশ রায়নাকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ওই অবস্থায় ইনিংসের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুল। তাঁদের জুটিতে ৫১ রান ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। রাহুল ২৪ রান করে আউট হন। এরপর রোহিত টি ২০ তে তাঁর ১৪ তম হাফসেঞ্চুরি করে আউট হয়ে যান। তিনি করেন ৫৬ রান। রোহিত যখন আউট হন তখন ১৩.২ ওভারে ভারত ৯৮ রানে তার উইকেট। জয়ের জন্য ৪০ বলে প্রয়োজন ৬৯ রান। ওই পরিস্থিতিতে কার্তিকের আগে টিম ম্যানেজমেন্ট শঙ্করকে ব্যাট করতে পাঠায়। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। টাইমিং ঠিকঠাক করতে পারছিলেন না তিনি। যখন বাউন্ডারির দরকার তখন ক্রিজে আটকে যান শঙ্কর। শেষপর্যন্ত কার্তিকের ইনিংসে ভর করে জয়ী হয় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget