এক্সপ্লোর

দর্শক আকর্ষণের জন্য গোলাপী বল দরকার নেই, দাবি সহবাগের

কলকাতা: টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর জন্য গোলাপী বলে দিন-রাতের ম্যাচ আয়োজন করা নিয়ে ভারতে বেশ কিছুদিন আলোচনা চলছে। এবারের দলীপ ট্রফির সব ম্যাচ এই নতুন আঙ্গিকেই হয়েছে। তবে ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যটাসম্যান বীরেন্দ্র সহবাগের মতে, দর্শকদের মাঠে আনার জন্য গোলাপী বলের প্রয়োজন নেই। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কোনও বদলেরও দরকার নেই। ভারতের ৫০০-তম টেস্ট নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে সহবাগ বলেছেন, ‘টেস্ট ক্রিকেট এতই ভাল যে কোনও বদলের দরকার নেই। দর্শক আকর্ষণের জন্য গোলাপী বলের দরকার নেই। যদি পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ভাল দল খেলে, তাহলে তাহলে দর্শকরা এমনিতেই মাঠে আসবেন।’ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সহবাগ বলেছেন, ‘আমাদের যে কোচ ও দল আছে, তাতে ভবিষ্যৎ উজ্জ্বল। অনেক ছোট শহরে ম্যাচ হবে। সেখানে দর্শকরা খেলা দেখতে আসবেন। যে কোনও ক্রিকেটারের জন্য টেস্টই আসল পরীক্ষা। আমি যখন প্রথম একদিনের দলে সুযোগ পেয়েছিলাম, তখন টেস্ট দলে সুযোগ পেতে চাইছিলাম। শেষপর্যন্ত সেই সুযোগ এসেছিল। সব তরুণ ক্রিকেটারই টেস্ট খেলতে চায়। তাই টেস্টের ভবিষ্যৎ উজ্জ্বল।’ এই অনুষ্ঠানে সহবাগের দুই সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ও ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলেও ছিলেন। টেস্ট ক্রিকেট প্রসঙ্গে কুম্বলে বলেছেন, ‘ক্রিকেটপ্রেমী সহ সংশ্লিষ্ট সবাইকে আমি একটা কথাই বলব, টেস্ট ক্রিকেটের মৃত্যু নিয়ে কথা বলা বন্ধ করুন। আমি নিশ্চিত, কেরি প্যাকারের সময় থেকেই এই আলোচনা চলছে। বর্তমানে যারা খেলছে, তারা টেস্টের চ্যালেঞ্জ নিতে তৈরি। এখনকার তরুণরা টি-২০ দেখে বড় হচ্ছে। টেস্টে সেই অ্যাড্রিনালিনের সঞ্চার করা চ্যালেঞ্জের।’ কুম্বলের মতে, টেস্ট ম্যাচ দেখতে খুব বেশি দর্শক মাঠে না এলেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই খেলার খবর রাখেন। টেস্ট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই।

সেরা শিরোনাম

Shubman Gill: রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget