এক্সপ্লোর

হার্দিকের সঙ্গে কেউ জুটি বাঁধতে না পারাতেই কাজটা কঠিন হয়ে যায়, বলছেন ডি কক

হার্দিক ফিরে যাওয়ার পরেই কেকেআর-এর জয় নিশ্চিত হয়ে যায়।

কলকাতা: গতকাল আইপিএল-এর অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরপর উইকেট হারানোর ফলেই হারতে হয়েছে বলে মনে করছেন বাঁ হাতি ওপেনার ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের মতে, হার্দিক পাণ্ড্যকে অন্য কোনও ব্যাটসম্যান সঙ্গ দিতে না পারাতেই তাঁদের কাজটা কঠিন হয়ে যায়। ইডেনে ২৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হার্দিকের ৩৪ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে জয়ের স্বপ্ন দেখছিল মুম্বই। কিন্তু হার্দিক ফিরে যাওয়ার পরেই কেকেআর-এর জয় নিশ্চিত হয়ে যায়। এ বিষয়ে ডি কক বলেছেন, ‘কিয়েরন (পোলার্ড) ও হার্দিক যখন ব্যাট করতে নামে, তখন যদি আমাদের দু’টি কম উইকেট পড়ত, তাহলে ভাল হত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। পরপর উইকেট পড়তে থাকায় এবং কেউ হার্দিকের সঙ্গে ব্যাট করতে না পারায় আমাদের কাজটা কঠিন হয়ে যায়।’ ওপেন করতে নেমে চার বলে কোনও রান না করেই ফিরে যান ডি কক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘২৩৩ রান করতে গেলে শট খেলতেই হয়। যে কোনও বোলারের বলেই মারার চেষ্টা করতে হয়। আমি চার বা ছয় মারতে পারলে সবাই প্রশংসা করত। কিন্তু আমি আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি।’ আন্দ্রে রাসেলের প্রশংসা করে ডি কক আরও বলেছেন, ‘ভারতে সাধারণত ছোট মাঠে খেলা হয়। উইকেটও ব্যাটিং সহায়ক হয়। অস্ট্রেলিয়ায় বড় মাঠে খেলা হয়। দক্ষিণ আফ্রিকায় পিচ থেকে বোলাররা কিছুটা সাহায্য পায়। কিন্তু ভারতে বোলাররা চাপে থাকে। রাসেল ব্যাট করার সময় আমার খুব খারাপ লাগছিল। ওর ব্যাটিংয়ে খুঁত খুঁজে পাওয়া যায় না। ও সময় নিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ওর ইনিংসের প্রশংসা করতেই হবে। শুধু এই ম্যাচেই নয়, গোটা আইপিএল-এই ও দুর্দান্ত খেলছে। আশা করি আমাদের বিরুদ্ধে পরের ম্যাচে ও ভাল খেলতে পারবে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget