এক্সপ্লোর

Novak Djokovic: ''আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি..'' অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে কী বললেন জোকার?

Australian Open 2025: সেমিফাইনালে পুরো ম্য়াচ খেলতেই পারলেন না। প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন নোভাক জকোভিচ। চোটের জন্য সেমিফাইনালে একটি সেট খেলেই কোর্ট ছাড়তে বাধ্য হন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। ২৫ গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এবারও। এই নিয়ে গত পাঁচটি গ্র্যান্ডস্লামের একটিও জিততে পারলেন না সার্বিয়ান টেনিস তারকা। ম্য়াচ শেষে হতাশ গলায় জকোভিচ বলেন, ''খেলার এক ঘণ্টা আগে পর্যন্তও চোট যাতে না বাড়বাড়ন্ত হয়, তার জন্য যা যা দরকার সব কিছুই করেছি। কিন্তু শেষের দিকে তবুও ব্যথা ভীষণ ভাবে বেড়ে গিয়েছিল। ব্যথা আর সহ্য করতে পারছিলাম না। তাই কোর্ট ছাড়তে হল।''

২৪ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ''আমি আরও গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য চেষ্টা এখনও চালিয়ে যাব। অস্ট্রেলিয়া সবসময় আমার মগজে এবং আমার হৃদয়ে থাকবে। আমি আজ পর্যন্ত যতগুলো স্ল্যামে খেলেছি, নৈপুণ্য দেখিয়েছি তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনই সবচেয়ে সেরা। এখানে বছরের পর বছর ধরে জমা হওয়া অবিশ্বাস্য স্মৃতি, অর্জন ও কৃতিত্বগুলো কেবল আজকের এই অবসরের জন্য ভুলে যেতে পারব না।''

সেমিফাইনালে পুরো ম্য়াচ খেলতেই পারলেন না। প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন। ভেবেছিলেন এই লড়াইও উতরে যাবেন। কিন্তু পারলেন না শরীরের কাছে। ৭(৭)-৫(৫) ব্যবধানে প্রথম সেট জিতেছিল জেভরেভ। এরপর নিজের অস্বস্তির কথা ভেবে ম্য়াচ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জকোভিচ। 

কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ ছিল জোকারের সামনে। কিন্তু প্রথম সেটে খেলার সময়ই একটু ব্যথা অনুভব করছিলেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা। যার জন্যই শেষ পর্যন্ত ম্য়াচ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম সেটে দুই টেনিস তারকার মধ্যে ৯০ মিনিটের লড়াই হয়। শেষ পাঁচটি গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জোকার। ম্য়াচে ওয়াক ওভার পাওয়ার পর জেভরেভ বলেন, ''নোভাক জকোভিচ এমন একজন টেনিস প্লেয়ার, যিনি গত ২০ বছর ধরে এই খেলাটার জন্য জীবনের সবকিছু দিয়েছেন। এর আগেও তলপেটের ব্যথা নিয়ে, বা পেশির ব্যথা নিয়েও টুর্নামেন্টে জিতেছেন জোকার। তাই যদি সে সত্যিই কোনও ম্য়াচে আর খেলতে না পারেন। তার মানে বুঝতে হবে, কতটা ব্যথা নিয়ে খেলছিলেন তিনি। সত্যিই হয়ত তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হত না আর।''

সেরা শিরোনাম

Ryan Rickelton: প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
IND vs NZ: চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget