এক্সপ্লোর

Rohit Sharma: পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান, রোহিতের সামনে এবার সৌরভ

Ind vs Eng: রবিবার লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ভারতীয় ইনিংসের তখন ২১ ওভারের খেলা চলছে। আদিল রশিদের বলে স্যুইপ করে বাউন্ডারি মেরেই অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন হিটম্যান।

লখনউ: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, পাওয়ার প্লে-তে যেন নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইংল্যান্ডের বোলারদের সামনে ভারতের (Ind vs Eng) ব্যাটিং যখন শুরুতেই ধাক্কা খেল রবিবার, তিনি, রোহিত শর্মা (Rohit Sharma) ব্য়াট হাতে প্রতিরোধ গড়ে তুললেন। সেই সঙ্গে গড়ে ফেললেন এক নতুন মাইলফলক।

ভারতের (Team India) পঞ্চম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। রবিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ভারতীয় ইনিংসের তখন ২১ ওভারের খেলা চলছে। আদিল রশিদের বলে স্যুইপ করে বাউন্ডারি মেরেই অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন হিটম্যান। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ১৮ হাজার রান হয়ে গেল তাঁর।

রোহিতের সামনে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের হয়ে ৪২১ আন্তর্জাতিক ম্যাচে ১৮৪৩৩ রান রয়েছে জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়কের। তালিকায় চার নম্বরে রয়েছেন সৌরভ। তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৪ ম্যাচে ২৪০৬৪ রান করেছেন। ৫১৩ ম্যাচে ২৬১২১ রান করে তালিকায় দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আর শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪৩৫৭ রান করেছেন। সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি সচিনের ঝুলিতে। কোহলির মোট সেঞ্চুরি ৭৮। ৪৮ সেঞ্চুরি দ্রাবিড়ের। সেঞ্চুরির সংখ্যায় অবশ্য সৌরভের চেয়ে এগিয়ে রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের সেঞ্চুরি সংখ্যা ৩৮। রোহিতের ৪৫ সেঞ্চুরি হয়ে গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংখ্যায় রোহিতের ঠিক পিছনে রয়েছেন ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিংহ ধোনি ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন। প্রথম দশে থাকা বাকি ৪ জন হলেন বীরেন্দ্র সহবাগ (৩৬৩ ম্যাচে ১৬৮৯২ রান), মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩ ম্যাচে ১৫৫৯৩ রান), সুনীল গাওস্কর (২৩৩ ম্যাচে ১৩২১৪ রান) ও যুবরাজ সিংহ (৩৯৯ ম্যাচে ১১৬৮৬ রান)।                           

আরও পড়ুন: ইডেনে কমলা ঝড়, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে মন জিতল নেদারল্যান্ডস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget