এক্সপ্লোর

Rohit Sharma : 'বিশ্বের সবথেকে বড় দুর্ভাগা' রোহিতকে সান্ত্বনা হেডের

Travis Head : বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন ট্রাভিস হেড। তারপর ফাইনালেও। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে যে অনন্য নজির গড়লেন তিনি।

আমদাবাদ : ব্যাট হাতে আগুন ঝরাচ্ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পার্ট টাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে একটা বাউন্ডারি হাঁকানোর পর ফের একবার মারতে গিয়ে করে ফেলেছিলেন বিপত্তি। তবে যতটা না সেটা ভারতীয় অধিনায়কের খারাপ শট, তার থেকে অনেকটা বেশি ট্রাভিস হেডের দুরন্ত ফিল্ডিংয়ের জেরে হিটম্যানের সাজঘরে ফেরার রাস্তা পাকা করা। খেলার শেষে রোহিত শর্মাকে 'বিশ্বের সবথেকে দুর্ভাগা' আখ্যা দিয়ে সান্ত্বনা দিয়েছেন হেড।

বিশ্বকাপ ফাইনালের কাটাছেঁড়া করতে গিয়ে প্রায় সকলেই একবাক্যে মেনে নিচ্ছেন, রোহিত শর্মার আউট হয়ে ফেরাই ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের আসল টার্নিং পয়েন্ট।  তুলনামূলক আস্তে বল আসা পিচে ক্রমশ ভারতের রানের গতিতে কার্যত ব্রেক লাগে হিটম্যান আউট হয়ে ফেরার পর। তারপর ব্যাট হাতে নেমে ট্রাভিস হেডের (Travis Head) দুরন্ত শতরানে অস্ট্রেলিয়াকে হেক্সা জেতানো। তবে ব্যাটহাতে যে ভূমিকা অজি ওপেনার নিয়েছিলেন, তেমনই গুরুত্বপূর্ণ ছিল তাঁর ক্যাচটি। প্রায় ১১ মিটার পিছনে দৌড়ে গিয়ে রোহিতের তুলে দেওয়া বলটি তালুবন্দি করেছিলেন তিনি। 

আর দুরন্ত ক্যাচ ও তাঁর ইনিংসের পর বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) সেরা ট্রাভিস হেড বলেন, 'ও (রোহিত শর্মা) এই মুহূর্তে বিশ্বের আনলাকিয়েস্ট ম্যান (সবথেকে দুর্ভাগা মানুষ)। হ্যাঁ, ফিল্ডিং ক্ষুরধার করতে মাঝে যথেষ্ট পরিশ্রম করেছিলাম। তবে ক্যাচ হোক বা ফাইনালের মঞ্চে দলকে জেতানো শতরান, কোনটাই আগে থেকে ভাবিনি। পিছনের দিকে দৌড়ে ক্যাচটা ধরতে পারব, ভাবিনি।'

বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন ট্রাভিস হেড। তারপর ফাইনালেও। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে যে অনন্য নজির গড়লেন তিনি। অপরদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারতে হল রোহিত শর্মাকে। আইসিসি-র বাছাই করা সেরা একাদশের দলের অধিনায়ক হলেও হিটম্যান হয়তো জীবনে কখনও ভুলতে পারবেন না আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মারতে গিয়ে ওভাবে আউট হয়ে যাওয়াটা।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তুলে বিপক্ষকে চাপে ফেলে দেওয়ার স্ট্র্যাটেজি কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। যে ধারা বজায় ছিল ফাইনালেও। কিন্তু বিশ্বযুদ্ধের মঞ্চে শেষল্যাপে এভাবে মারতে গিয়ে আউট হয়ে যাওয়ার আফশোষ হয়তো কখনও কাটবে না রোহিত শর্মার। অন্য দিন হলে হয়তো বলটা বাউন্ডারির বাইরে আছড়ে পড়ত। কিন্তু 'দুর্ভাগ্য' যে প্রয়োজনের দিনে সেটা হল না।  

 

আরও পড়ুন- বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার, ব্রাত্য ফাইনালের নায়ক!

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget