এক্সপ্লোর

PM Modi on Paralympics: মঙ্গলবার প্যারালিম্পিয়ানদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Tokyo Paralympics: ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যারালিম্পিয়ানদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: মঙ্গলবার সকাল ১১টায় টোকিও প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যারালিম্পিয়ানদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘কাল, ১৭ অগাস্ট সকাল ১১টায় প্যারালিম্পিক্সের ভারতীয় দলের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। অসাধারণ খেলোয়াড়রা দক্ষতা ও দৃঢ়তার পরিচয়। ক্রীড়াপ্রেমীদের কাছে আমার আর্জি, কাল এই অনুষ্ঠান দেখুন।’

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টোকিওয় দেশের প্রতিনিধিত্ব করার জন্য ৯টি ডিসিপ্লিনের প্যারা-অ্যাথলিটরা যাবেন। এটা প্যারালিম্পিক গেমসে ভারতের সবচেয়ে বড় দল। প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা প্যারা-অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রীর পাশাপাশি কথা বলবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও।’

এবার প্যারালিম্পিক্সে ৫৪ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। ২০০৪ ও ২০১৬ প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতা দেবেন্দ্র ঝাঝারিয়া এবারও প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন। এছাড়া অপর এক জ্যাভলিন চ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরী এবং হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলুও এবার প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন। তাঁদের কাছ থেকে পদকের আশায় দেশ।

টোকিও প্যারালিম্পিক্স শুরু হচ্ছে ২৪ অগাস্ট থেকে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় প্যারা-অ্যাথলিটরা ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার ৫৪ সদস্যের ভারতীয় দল টোকিওর উদ্দেশে রওনা হয়। প্যারা-অ্যাথলিটদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। টোকিও অলিম্পিক্সে একটি সোনা সহ সাতটি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এটাই অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সবচেয়ে ভাল ফল। এবার প্যারালিম্পিক্সেও সবচেয়ে ভাল ফলের আশায় দেশ।

২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারত দু’টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছিল। এফ-৪৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন দেবেন্দ্র। তিনি এবারও সোনা জয়ের লক্ষ্যে টোকিওতে গিয়েছেন। টি-৬৩ বিভাগে হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলু ও এফ-৬৪ জ্যাভলিন থ্রোয়ে বিশ্বচ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরীর কাছ থেকেও পদকের আশায় ভারত।

রিও প্যারালিম্পিক্সে শট পাটে রুপো জেতা দীপা মালিক আশাবাদী, এবার ভারতের ফল গতবারের চেয়েও ভাল হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget