এক্সপ্লোর

বিশ্বকাপ ফাইনালের বিতর্কের পর সেপ্টেম্বরে ওভারথ্রো-র নিয়ম খতিয়ে দেখবে এমসিসি

কমিটির অন্যতম সদস্য হলেও ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ে বৈঠকে গরহাজির ছিলেন

লন্ডন: বিশ্বকাপ ফাইনালে ওভারথ্রো নিয়ম নিয়ে তুমুল বিতর্ক জন্ম দিয়েছিল। যা ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুটকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এবার সেই নিয়ম নিয়েই চিন্তাভাবনা শুরু করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ম নির্ধারক মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী সেপ্টেম্বরে ওভারথ্রো নিয়ম খতিয়ে দেখা হবে বলে জানিয়ে দিল এমসিসি। লর্ডসে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ওভারে কোনওরকমে ম্যাচ টাই করতে সক্ষম হয়। সুপার ওভারেও ম্যাচ টাই হওয়ার পর বেশি বাউন্ডারি মারার জন্য ট্রফি জিতে নেয় ইংল্যান্ড। তবে বিতর্ক বাধে একটি ওভারথ্রোকে ঘিরে। নির্ধারিত সময়ের খেলা চলাকালীন ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারে বেন স্টোকস দুই রান নিতে দৌড়ন। মার্টিন গাপ্টিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা মোট ছয় রান দেন ইংল্যান্ডকে। যদিও রিপ্লেতে দেখা যায়, গাপ্টিল থ্রো রিলিজ করার সময় দুই ব্যাটসম্যান দ্বিতীয় রান নেওয়ার জন্য একে অপরকে ক্রস করেননি। ক্রিকেটের আইন অনুযায়ী তাই ওভারথ্রো-সহ মোট পাঁচ রান প্রাপ্য ছিল ইংল্যান্ডের। অনেকেই মনে করেন, ইংল্যান্ডের স্কোরবোর্ডে সে সময় এক রান কম যোগ হলে ম্যাচের ফলাফল উল্টো হত। বিশ্বকাপের পরে প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন। ঘটনাটি নিয়ে রবি ও সোমবার মাইক গ্যাটিংয়ের নেতৃত্বাধীন এমসিসি-র ক্রিকেট কমিটিতে আলোচনা হয়। কমিটির অন্যতম সদস্য হলেও ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ে বৈঠকে গরহাজির ছিলেন। সোমবার এক বিবৃতিতে এমসিসি বলেছে, 'পুরুষদের বিশ্বকাপের ফাইনালের পর ওভারথ্রো নিয়ে ক্রিকেট আইনের ১৯.৮ ধারা নিয়ে আলোচনা করেছে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। এমসিসি মনে করে আইনটা পরিষ্কার। তবু ল সাব কমিটি আগামী সেপ্টেম্বরে আইনটা খতিয়ে দেখবে।'

সেরা শিরোনাম

FIFA World Cup: ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি

ভিডিও

PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget