এক্সপ্লোর

PCB Chief Ramiz Raja: ''বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সেই জবাব দাও'', বাবরদের বার্তা রামিজের

PCB Chief Ramiz Raja: সেই দেশের বোর্ডের তরফে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলে ক্রিকেটারদের সিরিজ না খেলার কথা জানিয়েছিল। আর এরপরই প্রথম ওয়ান ডে ম্যাচে নামার কিছুক্ষণ আগেই মাঠ ছাড়েন কিউয়ি ক্রিকেটাররা। 

করাচি: একটা উড়ােফোন। তাতে হুমকি। আর বদলে গিয়েছিল পুরো চিত্রটাই। পাকিস্তানের মাটিতে ১৮ বছর পর সিরিজ খেলতে গিয়েও ম্যাচের আগেই মাঠ ছেড়েছিলেন নিউজিল্য়ান্ড ক্রিকেটাররা। সেই দেশের বোর্ডের তরফে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলে ক্রিকেটারদের সিরিজ না খেলার কথা জানিয়েছিল। আর এরপরই প্রথম ওয়ান ডে ম্যাচে নামার কিছুক্ষণ আগেই মাঠ ছাড়ন কিউয়ি ক্রিকেটাররা। 

কিন্তু পুরো বিষয়টিকে একদমই ভালভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার, ইনজামাম উল হক থেকে শুরু করে আরও অনেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজা এবার পাক দলকে দিলেন নতুন বার্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স করেই যাবতীয় হতাশার জবাব দেওয়ার কথা বলেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রামিজকে বলতে শোনা গিয়েছে, 'হতাশা ও রাগের জবাব টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দিতে হবে ক্রিকেটারদের। ভাল খেলাই হবে এর উপযুক্ত জবাব।' 

প্রাক্তন পাক ক্রিকেটার আরও বলেন, 'বিশ্বের সেরা দলগুলির মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে সবাই আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কোনও কারণ নেই।' উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

উল্লেখ্য, গত শুক্রবার থেকেই পাকিস্তান বনাম  নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নে তা বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানে নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষা সংক্রান্ত হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সফর আর চালু থাকবে না৷" 

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, প্রতিক্রিয়া ক্ষুব্ধ শোয়েবের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
IND vs AFG Live: ১৫২ রানে অল আউট আফগানিস্তান, প্রথম ইনিংসে ৪১২ রানে এগিয়ে ভারত
১৫২ রানে অল আউট আফগানিস্তান, প্রথম ইনিংসে ৪১২ রানে এগিয়ে ভারত
Vaibhav Sooryavanshi: 'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার
'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার
Fifa World Cup 2026: বিশ্বকাপ শুরুর আগেই চাঞ্চল্য! ইংল্য়ান্ডের বেসক্যাম্পের সামনেই চলল গুলি, আহত ৯
বিশ্বকাপ শুরুর আগেই চাঞ্চল্য! ইংল্য়ান্ডের বেসক্যাম্পের সামনেই চলল গুলি, আহত ৯

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget