এক্সপ্লোর

পাকিস্তানের কাছে ৪৯ রানে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ দক্ষিণ আফ্রিকার

ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল পাকিস্তান।

লন্ডন: ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল পাকিস্তান। ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই অলরাউন্ড পারফর্ম্যান্স করে লর্ডসে জয় পেল সরফরাজ আহমেদের দল। পাকিস্তান জিতল ৪৯ রানে।

এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ। ব্যাটে শুরুটা ভালই করেন দুই ওপেনার ইমাম উল হক (৪৪) ও ফকর জামান (৪৪)। অর্ধ শতরানের ইনিংস খেলে দলকে শক্ত ভীতে দাঁড় করিয়ে দেন বাবর আজম (৬৯)।  হাফিজ সেভাবে নজর না কাড়তে পারলেও পাক দলকে তিনশোর গণ্ডি পার করিয়ে দেন হ্যারিস সোহেল। কাগিসো রাবাদা, লুঙ্গি এনডিডি, ক্রিস মরিস, ইমরান তাহিরের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ৫৯ বলে ৮৯ রানের ইনিংস আসে সোহেলের ব্যাট থেকে। সেই সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৯ রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে পাক দল। ৩টি উইকেট পান লুঙ্গি এনগিডি। ২টি উইকেট এসেছে ইমরান তাহিরের ঝুলিতেও।

ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি প্রোটিয়াদের। শুরুতেই হাসিম আমলাকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন মহম্মদ আমির। এরপর ডি কক ও অধিনায় ডু প্লেসিস যুগলবন্দি করে দলকে এগিয়ে নিয়ে গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৪৭ রানে ফেরেন ডি কক। ৬৩ রানেই থেমে যায় প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিসের ইনিংস। এরপর সেভাবে আর খেলায় ফিরতে পারেননি মিলাররা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৫৯ রানই তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। আর এই হারের কারণেই তাদের জন্য শেষ চারে যাওয়ার দরজাও বন্ধ হয়ে গেল।

পাকিস্তান বোলারদের মধ্যে আজও নজর কেড়েছেন বাঁ হাতি স্পিডস্টার মহম্মদ আমির। তাঁর ঝুলিতে এসেছে ২টি উইকেট। ৩টি করে উইকেট পেয়েছেন সাদাব খান এবং ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget