এক্সপ্লোর

ব্যাট হাতে দাপট মণীশ পান্ডে ও শিবম দুবের, দক্ষিণ আফ্রিকা এ দলকে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচেও হারাল ভারত এ

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়ালএকদিনের সিরিজের তৃতীয় ম্যাচেও জিতল ভারত এ দল। পাঁচ ম্যাচের সিরিজ ভারত এ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিল। এদিনের ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মণীশ পান্ডে।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়ালএকদিনের সিরিজের তৃতীয় ম্যাচেও জিতল ভারত এ দল। পাঁচ ম্যাচের সিরিজ ভারত এ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিল। এদিনের ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মণীশ পান্ডে। ব্যাট হাতে শিবম দুবেও আবারও নজর কাড়লেন। সিরিজের বাকি দুটি ম্যাচে ভারত এ দলের নেতৃত্ব করবেন শ্রেয়য় আয়ার। ওই দুটি ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৩০। জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মণীশ পান্ডে ৫৯ বলে ৮১ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছয়ে। এরপর শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ১৩ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। দুটি চার ও তিনটি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ২৭.৫ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে ভারত এ। অক্ষর পটেল ৭ রানে অপরাজিত থাকেন। পান্ডে ও দুবে ছাড়াও ওপেন করতে নেমে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণ ৪১ বলে ৪০ রান করেন। দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে আনরিক নোরজে ও জর্জ লিন্ডে দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ পর্বে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের ২১ বলে ৪৪ রানের দৌলতে দক্ষিণ আফ্রিকা এ ৩০ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে। শুরুর দিকে উইকেট না হারালেও ভারত এ দলের স্পিনারদের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। ওপেনার জানিম্যান মালান (৩৭), ম্যাথিউ ব্রিটজকে (৩৬) এবং অধিনায়ক টেম্বা ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ভারত এ দলের হয়ে ক্রুনাল পান্ডে (২/২৩),দীপক চাহর (২/৪২) ছিলেন সবচেয়ে সফল বোলার। যজুবেন্দ্র চাহল ১ উইকেট নিলেও ছয় ওভারে ৩১ রান দেন।

সেরা শিরোনাম

Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget