এক্সপ্লোর

Paris Olympics 2024: পদকে তৃপ্তির কামড়, অলিম্পিক্সের মঞ্চে কেন অ্যাথলিটরা এমনটা করে থাকেন?

Olympics: অলিম্পিক্সের ইতিহাসে পদক কামড়ে ছবি তোলার বা ফটোসেশনের ঘটনা অনেক পুরনো। মাইকেল ফেল্পস, উসেইন বোল্ট, সিমোনে বাইলসরা ছাড়াও ভারতের সাক্ষী মালিককেও দেখা গিয়েছিল

প্যারিস: কিছুদিন আগেই মনু যখন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন, তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে পছন্দের খাবার কী? মায়ের হাতের আলু পরোটার বদলে তখন ব্রোঞ্জ মেডেলটি কামড়ে ছবি তোলেন ভারতের তরুণী শ্যুটার। এটাও বলেন যে ব্রোঞ্জ পদকটিই তাঁর সবচেয়ে পছন্দের খাবার এখন। কিন্তু শুধু মনুই নয়। অলিম্পিক্সের ইতিহাসে পদক কামড়ে ছবি তোলার বা ফটোসেশনের ঘটনা অনেক পুরনো। মাইকেল ফেল্পস, উসেইন বোল্ট, সিমোনে বাইলসরা ছাড়াও ভারতের সাক্ষী মালিককেও দেখা গিয়েছিল রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর মেডেলে কামড় দিতে। কিন্তু কেন? কয়েকটি সম্ভাব্য উত্তর খোঁজা যাক-

ইতিহাস ঘাটলে দেখা যায় যে আগেকার দিনে স্বর্ণব্যবসায়ীরা এই সোনা যাচাইয়ের ক্ষেত্রে এমনটা করে থাকতেন। সত্যিকারের খাঁটি সোনা কি না, তা জানার জন্য স্বর্ণমুদ্রায় কামড়ে দাগ কাটা হত। তা থেকেই বোঝা যেত যে সোনাটি আসল না নকল। কিন্তু অলিম্পিক্সে পদকজয়ীদের ক্ষেত্রে এই কারণটা কোনওমতেই যুক্তিযুক্ত নয়। তাছাড়া ১৯১২ সাল থেকে অলিম্পিক্স কমিটি সত্যিকারের সোনার পদক দেওয়া বন্ধ করে দিয়েছিল। ফলে আসল, নকল যাচাইয়ের কোনও কারণ এখানে আসেই না। তাহলে?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Olympic Khel (@olympickhel)

অলিম্পিক্স কমিটির এক রিপোর্টে প্রকাশ করা তথ্য অনুযায়ী এইভাবে মেডেলে কামড় দেওয়াটা আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠেছে ফটোগ্রাফারদের আবদারে। তাঁরা নাকি পদকজয়ীদের এভাবে কামড় দেওয়ার পোজ দিতে বলে থাকেন। সেই অনুয়ায়ী ফটোও তোলা হয়। ডেভিড ওয়ালেচিনস্কি এক জনপ্রিয় ফটোগ্রাফার বলেছিলেন, ''এটা ফটোগ্রাফারদের একরকম নেশা হয়ে দাঁড়িয়েছে এভাবে ফটো তোলাটা। আমার মনে হয় এই ধরণের ছবি পরের দিনের সংবাদপত্রের প্রথম পাতার সৌন্দর্য্য আরও বাড়িয়ে দেয়। ফলে ফটোগ্রাফাররাও ইচ্ছে করেই এমন ছবি তুলতে চান।''

২০১০ সালে উইন্টার অলিম্পিক্সে রুপো জিতেছিলেন জার্মানির অ্যাথলিট ডেভিড মােলার। তিনিও একইভাবে ফটো তুলতে গিয়ে নিজের দাঁত ভেঙে ফেলেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''ফটোগ্রাফাররা আমাকে ওইভাবে পোজ দিতে বলেছিলেন। আমি সেরকমই দিয়েছিলাম। কিন্তু পরে যখন ডিনার করতে যাই, তখন লক্ষ করি যে আমার দাঁত ভেঙে গিয়েছিল।''

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget