এক্সপ্লোর

ParuPalli On Dhoni: ''সাইনার স্বামী হিসেবে নয়...'', ধোনির কথায় অবাক হয়ে গিয়েছিলেন পারুপল্লী কাশ্য়প

Parupalli Kashyap: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ঘটনা তুলে ধরেন কাশ্যপ। সেখানেই প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জানান যে কীভাবে ধোনি চমকে দিয়েছিলেন তাঁকে। 

নয়াদিল্লি: পারুপল্লী কাশ্যপ (Parupalli Kasyap)। নিজে ব্যাডমিন্টন প্লেয়ার। ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা ও প্রাক্তন বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালের (Saina Nehwal) স্বামী। লন্ডন অলিম্পিক্সে (London Olympics 2012) ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। কিন্তু পারুপল্লীর সাফল্যও কিন্তু ছোট করে দেখার মত কিছুই না।  কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা জিতেছিলেন কাশ্যপ। সম্প্রতি একটি পডকাস্টে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ঘটনা তুলে ধরেন কাশ্যপ। সেখানেই প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জানান যে কীভাবে ধোনি চমকে দিয়েছিলেন তাঁকে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ২ তারকা ক্রীড়াবিদের দেখা হয়েছিল। সেখানেই নাকি ধোনিকে দেখে নিজের পরিচয় দিতে গিয়ে প্রাক্তন ভারতীয় শাটলার বলেছিলেন, ''আমি সাইনা নেহওয়ালের স্বামী। আমি ভেবেছিলাম যে সাইনাকে চেনে তাই সেই হিসেবে আমার সঙ্গে কথা বলবে। কিন্তু ধোনির প্রতিক্রিয়া আমাকে অবাক করে দিয়েছিল। উনি আমাক দেখে হাত মিলিয়ে বলেছিলেন যে, আরে ভাই আমিও ব্যাডমিন্টন খেলি। তোমাকে অবশ্যই চিনি। আর তোমাকে আমাকে এভাবে পরিচয় দিতে হবে না যে তুমি সাইনার স্বামী।'' কাশ্যপের মনে হয়েছিল যে ধোনি তাঁর অনেক পুরনো দিনের বন্ধু অথবা তাঁর ব্যাডমিন্টনে সতীর্থ। বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়কের এমন মানবিক ব্য়বহার মন ছুঁয়ে গিয়েছিল কাশ্যপের।

উল্লেখ্য, দুজনেই এখন প্রাক্তন। ২০১২ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কাশ্যপ। দেশের প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন কাশ্যপ যিনি অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জেতেন পারুপল্লী।

অন্যদিকে ধোনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দুটো বিশ্বকাপ জিতেছেন। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে জেতে ভারত। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপেও তাই। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনির নেতৃত্বে ভারতের জেতা শেষ আইসিসি ট্রফি। ৩৫০ ওযান ডে ম্য়াচে ১০,৭৭৩ রান করেছেন। ৫০.৫৮ গড় নিয়ে। ৯০ টেস্টে ৫০০০ র কাছাকাছি রান। আইপিএলেও পাঁচ হাজারের বেশি রান করেছেন ক্যাপ্টেন কুল। 

উল্লেখ্য়, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এখন শুধুমাত্র আইপিএলের মঞ্চেই দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই নিজের ৪৩ তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন প্রাক্তন এই উইকেট কিপার ব্যাটার। 

আরও পড়ুন: ইউরোপ সেরা হওয়ার লড়াই, শিল্প না গতি, সবুজ গালিচার লড়াইয়ে কারা বাজিমাত করবে?

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget