এক্সপ্লোর

দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলার হুমকি পাক ক্রিকেট বোর্ডের

করাচি দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলার হুমকি দিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের বক্তব্য, ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় তাদের প্রচুর পরিমাণ আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে। এজন্য ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পিসিবি-র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির ট্যুইট, দুবাইতে আইসিসি-র বৈঠকের অবকাশে বিসিবিআইয়ের প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ২০১৪-তে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় পিসিবি ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে। ওই চুক্তি অনুসারে, দুটি দেশের মধ্যে ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সমঝোতা হয়েছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট শুরু করার বিষয়ে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না, এই যুক্তি দেখিয়ে ভারতীয় বোর্ড এখনও পর্যন্ত একটিও সিরিজ খেলেনি। উল্লেখ্য, পাক বোর্ড বিসিসিআই-তে তাদের হোম সিরিজ নিরপেক্ষ কোনও দেশে খেলারও প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবেও বিসিবিআই সাড়া দেয়নি। এরফলে  প্রায় ২০০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে বলে দাবি পিসিবি-র। উল্লেখ্য, ২০০৭-এ শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়েছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs DC Live: শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
Rohit Sharma: ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স আর হতাশার মরশুম শেষে লজ্জার রেকর্ডও গড়লেন রোহিত শর্মা
ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স আর হতাশার মরশুম শেষে লজ্জার রেকর্ডও গড়লেন রোহিত শর্মা
IPL Play Off: আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?
আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?
IPL 2026: চিয়ারলিডদের সঙ্গে অভব্য আচরণ! পরিস্থিতি সামল দিতে লখনউয়ের স্টেডিয়ামে ছুটে আসল পুলিশ
চিয়ারলিডদের সঙ্গে অভব্য আচরণ! পরিস্থিতি সামল দিতে লখনউয়ের স্টেডিয়ামে ছুটে আসল পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget