এক্সপ্লোর

Thomas Cup : "হ্যাঁ, আমরাও পারি", টমাস কাপ জয়ী দলের সঙ্গে সাক্ষাৎ-অভিনন্দন প্রধানমন্ত্রীর

Thomas Cup Update : টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নয়া দিল্লি : ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে প্রথম টমাস কাপে সোনা জিতেছে ভারত। টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গোটা দেশের তরফে জয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি'-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।"

">

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।

টমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

তার আগে রবিবার ফাইনালে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেম ৮-২১ ব্যবধানে হেরে গেলেও দুরন্ত প্রত্যাঘাত করেন ভারতীয় শাটলার। ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার পর সকলের নজর ছিল কিদাম্বির দিকে। তিনি জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচের আর দরকার হয়নি। প্রথম গেমে ৩-২ ব্যবধানে এগিয়ে যান ভারতের লক্ষ্য। কিন্তু তারপরই চাপে পড়ে যান। একের পর এক ভুল করে লক্ষ্য হেরে যান ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লড়াই শুরু করেন লক্ষ্য। জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে একটা সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে জয় পান তিনি। ২১-১৭ পয়েন্টে গেম জিতে ম্যাচ ১-১ করেন ভারতীয় শাটলার। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে পুরে নেবেন লক্ষ্য।

কিন্তু তৃতীয় গেমে তাঁর লড়াই সহজ ছিল না। ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য। এই গেম ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক এবং হারলে ম্যাচটাই হেরে যেতেন লক্ষ্য। কিন্তু হতাশ করেননি ভারতীয় শাটলার। প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি। স্নায়ুর চাপ সামলে ২১-১৬ পয়েন্টে তৃতীয় তথা শেষ গেম জিতে নেন।

ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ভারতীয় শাটলার চিরাগ শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, "জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে, উনি নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছিলেন।"

 

সেরা শিরোনাম

IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget