এক্সপ্লোর

ভারতই চাপে থাকবে, দাবি আশরাফুল, হাবিবুলের

কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত হয়ত ফেভারিট তকমা নিয়ে শুরু করবে। যদিও, বাংলাদেশের দুই প্রাক্তন অধিনায়কের মতে, বৃহস্পতিবার চাপে থাকবে বিরাট-বাহিনীই।

২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল বাশার। এদিন ঢাকা থেকে তিনি জানান, তাঁদের চোখ ফাইনালে রয়েছে। বাশার বলেন, আর একটু ওপরে যেতে চাই। আমরা এর আগে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছি।

বাশার জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি হল মিনি বিশ্বকাপ। আর সেখানে সেমিফাইনালে পৌঁছানোটা হেলাফেলার বিষয় নয়। তিনি বলেন, এটা যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আগামীকালের ম্যাচ প্রসঙ্গে প্রাক্তন অধিনায়কের দাবি, ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফলে, তারাই চাপে থাকবে। তিনি যোগ করেন, বাংলাদেশ দলটি ভীষণই অভিজ্ঞ। তাই ভারতকে হারাতে একটা দলগত প্রয়াসের প্রয়োজন।

বাশার বলেন, আগামীকালের ম্যাচে মূল লড়াই হবে ভারতের ব্যাটিং শক্তি ও বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে। তিনি মনে করেন, তাঁদের সাফল্যের চাবিকাঠি হল দলের বোলাররা।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কাকে বেশি ভয় পাচ্ছেন? না অধিনায়ক বিরাট কোহলি বা দুর্ধর্ষ ফর্মে থাকা শিখর ধবন নন, ৪৪ বছরের বাশারের মতে, রোহিত শর্মা সবচেয়ে ভয়ঙ্কর। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে রোহিত শর্মার ১৩৭ রানের ইনিংস আজও তাজা তাঁর মনে।

বাশার বলেন, আমি রোহিতের বিশাল ভক্ত। ওর উইকেট আমাদের আগে দরকার। যদিও, তিনি মনে করেন, ভারতের যা ব্যাটিং গভীরতা, তাতে এক বা দু উইকেট নিয়ে কোহলি-ব্রিগেডকে সমস্যায় ফেলা যাবে না।

বাশারের মতো, আরেক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলও মনে করেন, চাপে ভারতই থাকবে। বলেন, এটা আমাদের প্রথম সেমিফাইনাল। আমরা খুশি। ভারতের ওপর সওয়া এক কোটির প্রত্যাশা রয়েছে।

বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। তাঁর প্রশ্ন, যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তাহলে আমরা কেন নয়। এপ্রসঙ্গে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের দুরন্ত জয়ের কথা উল্লেখ করেন আশরাফুল। বলেন, ৩৩/৪ অবস্থা থেকে ম্যাচ বের করেছি।

তিনি যোগ করেন, অতীতে বাংলাদেশ বেশ কয়েকবার ভারতকে চাপে ফেলে দিয়েছিল। যদিও, ম্যাচ বের করতে পারেনি। বলেন, গত টি-২০ বিশ্বকাপে, এক রানে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু, এবার ভাগ্য-পরিবর্তনের আশায় আশরাফুল। বলেন, আমার বিশ্বাস, আবার ওরা তেমন কিছু করে দেখাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget