এক্সপ্লোর

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাকি দুটি টেস্টের দলে এলেন পৃথ্বী শ, হনুমা বিহারি

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। টেস্ট দলের দরজা খুলল অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ-র সামনে। সেইসঙ্গে হনুমা বিহারিও দলে ডাক পেয়েছেন। তাঁরা ওপেনার মুরলী বিজয় ও চায়নাম্যান কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন। চলতি সিরিজে ব্যাট হাতে বিজয়ের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। দুটি ম্যাচে ওপেন করতে নেমে চার ইনিংসে মোট ২৬ রান করেছেন তিনি। লর্ডস টেস্টের দুটি ইনিংসেই কোনও রান না করেই আউট হন তিনি। ষষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে একটি টেস্টের দুটি ইনিংসেই শূন্য রান করার অস্বস্তিকর রেকর্ডে নাম উঠেছে বিজয়ের। কুলদীপ লর্ডস টেস্টে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনও উইকেট পাননি। ইংল্যান্ডের পরিবেশ যে রকম তাতে বাকি দুটি টেস্টে কোনও ভাবেই দুই স্পিনারে খেলার সম্ভাবনা দেখছে না বিরাট কোহালির দল। তাই তাঁর জায়গায় একজন ব্যাটসম্যানন হিসেবে হনুমা বিহারিকে দলে নেওয়া হয়েছে। পেসার ভূবনেশ্বর কুমার চোট সারিয়ে এখনও ফিট নন। তাই তাঁকে দলে রাখা হয়নি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮ বছরের পৃথ্বীর দুরন্ত রেকর্ড। এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে সাত সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরি সহ ১৪১৮ রান করেছেন তিনি। ওরসেস্টারে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ১৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে, হায়দরাবাদি হনুমার প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড় বিশ্বের সবচেয়ে বেশি। বর্তমানে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর গড় ৫৯.৪৫। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ৫৪ ও ১৪৮ রান করেন তিনি। বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ড্য, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর, হনুমা বিহারি।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget