এক্সপ্লোর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে পৃথ্বী, কিপিংয়ে রাহুলই, জানালেন কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে দাপটের সঙ্গে জয়ী হয়েছে ভারত।সংক্ষিপ্ততম ফরম্যাটে কিউই দলকে হোয়াইট ওয়াশ করার পর পর এবার টিম কোহলির লক্ষ্য একদিনের সিরিজ জয়। বুধবার থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে।

হ্যামিল্টন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে দাপটের সঙ্গে জয়ী হয়েছে ভারত।সংক্ষিপ্ততম ফরম্যাটে কিউই দলকে হোয়াইট ওয়াশ করার পর পর এবার টিম কোহলির লক্ষ্য একদিনের সিরিজ জয়। বুধবার থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে। তার আগে মঙ্গলবার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, প্রথম একাদশে ওপেনার হিসেবে থাকবেন পৃথ্বী শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজে কাঁধে চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন নিয়মিত ওপেনার শিখর ধবন। তাঁর জায়গায় দলে এসেছেন পৃথ্বী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশীর চোটের কারণে একদিনের সিরিজে ভারতীয় দলে নেই রোহিত শর্মাও। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে মায়াঙ্ক অগ্রবালকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচের আগে কোহলি বলেছেন, একদিনের সিরিজে রোহিতের দলে না থাকাটা দুর্ভাগ্যজনক। দলে ওর ভূমিকা কতটা, তা সবারই জানা। এখন কোনও একদিনের টুর্নামেন্ট নেই। তাই ওর সেরে ওঠার জন্য এটা সঠিক সময়। একদিনের ক্রিকেটে নিশ্চিতভাবেই শুরু করতে চলেছে পৃথ্বী। কেএল থাকবে মিডল-অর্ডারে। আমরা চাই, ও কিপিংয়ের সঙ্গে সড়গড় হয়ে উঠুক এবং মিডল অর্ডারে ব্যাট করুক। ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে ভারতীয় দলে। কোহলি বলেছেন, দল এই বিষয়টি শুধরে নেওয়ার চেষ্টা করবে। অধিনায়ক আরও বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্বি। তায় ঠাসা সিরিজ খেলে এখানে এসেছে ভারতীয় দল। এরফলে দল সঠিক ছন্দে রয়েছে। কোহলি বলেছেন, একদিনের ক্রিকেটে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তীব্র লড়াইয়ে ঠাসা একটা সিরিজ খেলেছি। প্রথম ম্যা্চে হেরে গিয়েছিলাম। কিন্তু পরের দুটি ম্যাচে ওদের হারিয়ে সিরিজ ২-১ জিতেছি। ওই সিরিজ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলারই চেষ্টা করব। আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমরা জানি, নিউজিল্যান্ডও তীব্র লড়াই করবে। আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। কোহলি বলেছেন, এই দলের গড় বয়স ২৭। তাই আমাদের আরও ভালো ফিল্ডিং করতে হবে। গত সিরিজে ফিল্ডিংয়ের মান খুব একটা ভালো ছিল না। টি ২০-তে এমনটা হতে পারে নার্ভাসনেস থেকে। একদিনের ক্রিকেটে ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল, যা প্রত্যাশিত নয়। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে নিউজিল্যান্ড দলে নেই কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় দলের নেতৃত্ব দেবেন টম লাথাম।

সেরা শিরোনাম

Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget