এক্সপ্লোর

পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও

রাজকোট: রাজকোট টেস্টে ইংল্যান্ডের বড় রানের জবাবে পাল্টা বড় স্কোরের পথে ভারত। চেতেশ্বর পূজারা (১২৪) ও মুরলী বিজয়ের (১২৬) শতরানের সুবাদে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে ভারত। দিনের শেষে ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি (২৬)। ভারত এখনও পিছিয়ে আছে ২১৮ রানে। আজ খেলার শেষদিকে বিজয় ও অমিত মিশ্রর (০) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছে ভারত। গতকালের বিনা উইকেটে ৬৩ রান হাতে নিয়ে খেলতে নেমে দিনের সপ্তম ওভারেই ধাক্কা খায় ভারত। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে যান গৌতম গম্ভীর (২৯)। এরপর দলের হাল ধরেন পূজারা ও বিজয়। তাঁরা ধীরে ধীরে রান করলেও, দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। এই জুটিতে ২০৯ রান ওঠে। ফলে পাল্টা চাপে পড়ে যায় ইংল্যান্ড। এদিন ঘরের মাঠে টেস্টে নবম শতরান করার পথে ডিআরএস-এর সুবিধা পান পূজারা। ৮৬ রানের মাথায় তাঁকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন পূজারা। তৃতীয় আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন। চা পানের বিরতির সময় ৯৯ রানে অপরাজিত ছিলেন পূজারা। তৃতীয় সেশনে তিনি শতরান পূরণ করেন। রাজকোটের পিচ থেকে ব্যাটসম্যানরা যেমন সাহায্য পাচ্ছেন, তেমনই ক্যাচ মিসও তাঁদের সাহায্য করছে। ভারতের ফিল্ডারদের মতোই ইংরেজরাও একাধিক সহজ সুযোগ ফস্কেছেন। এরই সুযোগ নিয়ে বড় ইনিংস গড়েছেন পূজারা, বিজয়। আরও পড়ুন,  দেখুন, ডিআরএস-এ বাঁচলেন পূজারা, গ্যালারিতে স্ত্রীর উল্লাস

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget