এক্সপ্লোর

রাহুলের মধ্যে বিরাটের ছায়া দেখতে পাচ্ছি, ওরা দু’জনেই সেরা ফর্মে থাকলে আমাদের কাপের খরা কাটবে: কপিল দেব

চলছে আইপিএল। খেলছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। তাঁদের মধ্যে উজ্জ্বলতম কে এল রাহুল। তাঁকে নিয়েই এবিপি আনন্দের জন্য কলম ধরলেন কিংবদন্তী কপিল দেব।

আমার এখনও মনে আছে, কে এল রাহুলের যখন ১৩ বছর বয়স ছিল, তখন একদিন ওকে প্রথমবার অনুশীলন করতে দেখেছিলাম। ওই ছোট ছেলেটাই নিখুঁত ড্রাইভ মারছিল। ব্যাকফুট পাঞ্চও দুর্দান্ত ছিল। ওর বয়স তখন কম হলেও, আমার ওকে দেখে মনে বিস্ময় জেগেছিল। এত বছরে এতবার বেঙ্গালুরু গিয়েছি, কিন্তু সেদিনের কথা আজও মনে আছে। ওর নামের জন্যও হয়তো ওর কথা আরও বেশি মনে আছে। ওর নামের সঙ্গে মিল আছে কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের। ওদের দু’জনেরই টেকনিক ও খেলার প্রতি মনোযোগ একইরকম। কে এলের হাতে সব ধরনের শট আছে। ওর টেম্পারামেন্টও ভাল। বড় রান করার টেকনিক ওর আছে। ও এখন পরিণতও হয়েছে। চার বছর আগে ভারতীয় দলে কে এল রাহুল যে রূপান্তর এনেছে, তাতে আমি খুশি হয়েছি। এখনও ওর ব্যাটিং দেখলে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বলেই মনে হয়। ওর প্রতিভা সবসময়ই ছিল। সব ফর্ম্যাটে শতরান করে ও প্রতিভার পরিচয়ও দিয়েছে। ও আরও অনেক শতরান করতে পারত। সেই সুযোগ হেলায় হারিয়েছে। তবে এখন রাহুল যেভাবে খেলছে, সেটা দেখে আমার বেশি ভাল লাগছে। এখন ওর প্রতিভার সঙ্গে পরিণতি বোধ এসেছে। ফলে ও এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ও রান করছে, দারুণ সব শট খেলছে এবং দলকে ম্যাচ জেতানোর ইনিংস খেলছে। টেস্ট ফর্ম্যাট থেকে বাদ পড়া, একটি চ্যাট শোয়ে বিতর্কিত মন্তব্যের পর ও মাঠে এবং মাঠের বাইরে ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং সে কথা মনে রেখেছে। এখন রাহুল যা করছে, সবই ভাল হচ্ছে। ও ছাপ ফেলছে। অনিল কুম্বলের মতো একজনকে নিজের দলে পাওয়া আশীর্বাদস্বরূপ। অধিনায়ক হিসেবে ওর দায়িত্বও রয়েছে। ফলে ও নিজের প্রতিভাকে অন্য খাতে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। রাহুল বুঝতে পেরেছে, ও ব্যাটসম্যান হিসেবে কতটা ভাল। একার কাঁধে গোটা দলের দায়িত্ব বহন করার ক্ষমতা ওর আছে। একটা-দুটো ম্যাচে না, গোটা প্রতিযোগিতায় ভাল খেলে দলকে ট্রফি জেতাতে পারে ও। এখন রাহুল অধিনায়ক, ওপেনার, নিজের দলে ‘মিস্টার ডিপেন্ডেবল’। এরইসঙ্গে কিপিং করায় ওর বাড়তি পরিশ্রম হচ্ছে। তবে স্পষ্টতই ও এটা উপভোগ করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে আমি ড্রেসিংরুমে ওর কথা শুনেছি ও দেখেছি। ওর শ্রদ্ধা প্রাপ্য। আমার বলতে বিশেষ দ্বিধা নেই, রাহুলের মধ্যে আমি বিরাট কোহলির জীবনের ছায়া দেখেছি। একজন তরুণ প্রতিভাবান সাময়িকভাবে পথ হারানোর পর নিজের ভুল শুধরে ফিরে এসে বিশ্ব শাসন করছে। রাহুলের কেরিয়ারও সেরকমই। আমার মনে হচ্ছে, রাহুল ২.০ বিরাটের মতোই ‘বিগ ব্লকবাস্টার’ হবে। সেটা হলে ভারতীয় দলই সবচেয়ে বেশি উপকৃত হবে। আগামী তিন বছরে সাদা বলের ফর্ম্যাটের তিনটি বিশ্বকাপ হবে। রাহুল ও বিরাট দু’জনেই সেরা ফর্মে থাকলে আমাদের কাপের খরা কাটার দারুণ সুযোগ আছে। ব্যক্তিগতভাবে রাহুলের জন্য আমার আরও একটি লক্ষ্য রয়েছে। আমি চাই ও ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলুক। ওর হাতে সব ধরনের শট আছে, টেম্পারামেন্ট আছে, আগেই বলের লেংথ বুঝতে পেরে যায় ও। ভাল বল সামলানোর মতো টেকনিক ওর আছে। তাছাড়া এখন ও পরিণত হয়েছে। তাই ও তিন ফর্ম্যাটেই খেললে দারুণ দেখতে লাগবে। তখন বসে ‘রাহুল শো’ উপভোগ করা যাবে।

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget