এক্সপ্লোর

Rahul Dravid:  ২০২৩ পর্যন্ত চুক্তি, ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, খবর সূত্রের

ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারশ মামব্রে...

নয়াদিল্লি: ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ পর্যন্ত রাহুলকে কোচ হিসেবে রাখতে হচ্ছে চুক্তি, এমনটাই খবর সূত্রের। শুক্রবার রাতে রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের।

সূত্রের দাবি, বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। জানা গিয়েছে, আইপিএল ফাইনালের পর চলা বৈঠকে সব কিছু হয় চূড়ান্ত। দ্রাবিড়ের পাশাপাশি, ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারশ মামব্রে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। এরপর কে হবেন ভারতীয় দলের কোচ? এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। বিরাটদের হটসিটে বসার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় যার নামটি উঠে আসছিল, তা রাহুল দ্রাবিড়ের।

আরও পড়ুন: মেয়াদ ফুরোচ্ছে কোচ শাস্ত্রীর, দায়িত্বে কি দ্রাবিড়?

এরইমধ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে নতুন মুখ খুঁজছে বোর্ড। এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড। এরপরই আরও বেশি করে দ্রাবিড়কে কোচ হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়ছিলই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শাস্ত্রী সহ দলের অন্যান্য সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন ভরত অরুণ, আর শ্রীধর ও বিক্রম রাঠোর। এঁরা সবাই ফের আবার আবেদন করতে পারবেন। চার বছর ধরে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন শাস্ত্রী। 

তার আগে ২ বছর টিমের ডিরেক্টর পদেও কাজ করেছেন। তাঁর কোচিংয়ে দেশে- বিদেশে সিরিজ জিতেছে ভারতীয় দল। টেস্ট ক্রমতালিকাতেও শীর্ষে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ও তার মধ্যে রয়েছে। কিন্তু অধিনায়ক বিরাটের মতই কোচ শাস্ত্রীর ঝুলিতেও নেই কোনও আইসিসি ট্রফি।

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নতুন মুখের খোঁজ, দায়িত্ব বাড়ছে দ্রাবিড়ের?

সাম্প্রতিককালে, শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়ে গিয়ে ওয়ান ডে সিরিজ জয়। টি-টোয়েন্টি সিরিজে করোনা বিদ্ধস্ত অবস্থাতেও হাল না ছেড়ে লড়াই করা। শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেও সর্বস্তরে প্রশংসিত হয়েছিল ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ের মানসিকতার।

সেরা শিরোনাম

SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Arshdeep Singh: আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget