এক্সপ্লোর

Chappell on Dravid: সৌরভ নন, ভারতীয় ক্রিকেটকে বদলেছেন দ্রাবিড়? ফের বিতর্কে গুরু গ্রেগ

সৌরভ গঙ্গোপাধ্যায় নন, ভারতীয় ক্রিকেটের বদলে যাওয়ার নেপথ্যে রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিচ্ছেন গ্রেগ চ্যাপেল।

সিডনি: তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংঘাত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর এক অধ্যায় হয়ে রয়েছে। সেই গ্রেগ চ্যাপেল ফের একবার বোমা ফাটালেন। জানিয়ে দিলেন, সৌরভ নয়, ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন রাহুল দ্রাবিড়।

সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অধিনায়ক হন, তখন গড়াপেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট। মানুষের মনে খেলাটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সেখান থেকে ফের দেশে ক্রিকেটের গরিমা ফিরে আসে সৌরভের টিম ইন্ডিয়ার হাত ধরেই। তিনিই প্রথম দেখান যে, ব্য়ক্তি নয়, দল হিসাবে খেললেই মাঠে ফুল ফোটানো সম্ভব।

যদিও গুরু গ্রেগ বলছেন, সৌরভ নয়, ভারতীয় ক্রিকেট বদলে যাওয়ার নেপথ্যে রাহুল দ্রাবিড়! একটি সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল বলেছেন, “ভারত যে সম্প্রতি দুর্ধর্ষ খেলছে, তার অনেকটাই কৃতিত্ব প্রাপ্য দ্রাবিড়ের। ওর মগজটা অস্ট্রেলীয়দের মতো। আমরা কীভাবে ক্রিকেটার তুলে আনি, সেটা অনুসরণ করেছে। তারপরে ভারতে সেই ফর্মুলা প্রয়োগ করেছে।”

প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার ব্যাপারে অস্ট্রেলিয়াকেও সাম্প্রতিককালে ছাপিয়ে গিয়েছে ভারত। এমনটাই মনে করেন গ্রেগ। বলেছেন, “অস্ট্রেলিয়া বরাবরই ক্রিকেটার তুলে আনার ব্যাপারে বাকিদের থেকে এগিয়ে থেকেছে। তবে বিগত কয়েক বছরে এই ধারাটা বদলে গিয়েছে। প্রতিভা চেনার জন্য গর্ব করতাম একসময়। এখন ইংল্যান্ড ও ভারত আমাদের থেকেও সেটা ভালো করছে। আমাদের দেশেও অনেক প্রতিশ্রুতিমান ক্রিকেটার রয়েছে। তবে ওদের কেরিয়ার এই মুহূর্তে ধোঁয়াশায় ভরা।” চলতি বছরের শুরুতে ভারতের দ্বিতীয় সারির দলের কাছে দেশের মাটিতেই পর্যুদস্ত হয়েছে অস্ট্রেলিয়া। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন গুরু গ্রেগ। বলেছেন, “ব্রিসবেনে ভারতের একাদশে তিন থেকে চারজন একদম নতুন মুখ ছিল। সবাই বলেছিল, এটা নাকি ভারতের দ্বিতীয় সারির দল। তবে ওরা ভারত এ দলের হয়েও খেলত। যে কোনও পরিবেশে খেলার অভিজ্ঞতা ছিল। মাজাঘষা করেই নেওয়া হয়েছিল।”

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজার পরামর্শ দিয়েছেন গ্রেগ। তাঁর মতে, একমাত্র সেটাই প্রত্যাবর্তনের রাস্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget