এক্সপ্লোর

Ranji Trophy Exclusive: সেমিফাইনালে পাতিদারদের বিরুদ্ধে বাড়তি স্পিনার খেলানোর ভাবনা বাংলা শিবিরে

BCCI: দলের সঙ্গে প্র্যাক্টিস করেননি মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ঝাড়খন্ডের বিরুদ্ধে যিনি সেঞ্চুরি করেছিলেন। রবিবার টিমহোটেলেই রিহ্যাব করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।

কলকাতা: ঝলমলে রোদ। পরিষ্কার আকাশ। উইকেট কার্যত ন্যাড়া। ঘাস সামান্য রয়েছে। তবে তা পিচের বাঁধুনি ধরে রাখার জন্য। ম্যাচের আগে সেই সামান্য ঘাসও থাকবে কি না, তা নিয়ে সন্দিহান বাংলা শিবির।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের দুদিন আগে তাই নতুন করে ম্যাচের কৌশল সাজাতে বসে পড়েছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। যে আলোচনায় প্রথমেই উঠে আসছে দলের বোলিং কম্বিনেশন নিয়ে কাটাছেঁড়া। 

ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিন পেসার ও এক পেসার অলরাউন্ডারের পাশাপাশি একজন স্পিনার খেলিয়েছিল বাংলা। একমাত্র স্পিনার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে বাঁহাতি স্পিনার শাহবাজের পাশাপাশি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন আর এক স্পিনার।

শনিবার বিশ্রামে কাটানোর পর রবিবার বেঙ্গালুরুর অদূরে আলুর মাঠে পুরোদস্তুর প্র্যাক্টিস সারলেন অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক রামনরা। তবে দলের সঙ্গে প্র্যাক্টিস করেননি মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ঝাড়খন্ডের বিরুদ্ধে যিনি সেঞ্চুরি করেছিলেন। রবিবার টিমহোটেলেই রিহ্যাব করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। জানা গেল, মনোজের হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। চোটের জায়গায় এমআরআই করা হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। নিজেকে তরতাজা রাখার জন্যই বাড়তি একদিন বিশ্রাম নিয়েছেন মনোজ। বাংলা শিবিরের দাবি, ম্যাচ খেলতে কোনও সমস্যা হবে না তাঁর।

আলুরের যে উইকেটে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ হবে, রবিবার তা পর্যবেক্ষণ করেন বাংলার দুই কোচ অরুণ লাল ও সৌরাশিস লাহিড়ী। বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে সৌরাশিস বললেন, 'উইকেটে সামান্য ঘাস রয়েছে। তবে এখানে সকাল থেকে চড়া রোদ। আমার আর লালজি, দুজনেরই মনে হয়েছে, এই পিচ ভেতর ভেতর শুকনো থাকবে। পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে। স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে হচ্ছে।'

সব কিছু ঠিকঠাক চললে ঋত্বিক চট্টোপাধ্যায় বা প্রদীপ্ত প্রামাণিকের মধ্যে কোনও একজন সেমিফাইনালে সুযোগ পেতে পারেন। তবে কার জায়গায় খেলবেন বাড়তি স্পিনার? পেসার-অলরাউন্ডার হিসাবে খেলা সায়ন শেখর মণ্ডল আগের ম্যাচে শুধু রানই পাননি, বল হাতে উইকেটও পেয়েছেন। সেক্ষেত্রে একজন পেসারকে বসানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলা শিবির।

মধ্যপ্রদেশের ক্রিকেটারেরাও এদিন সকালে বাংলা দলের সঙ্গেই প্রস্তুতি সারে। মঙ্গলবার সকাল সাড়ে নটায় ম্যাচ শুরু। তার আগে সোমবার বাংলা দলও সকাল সাড়ে নটা থেকে প্রস্তুতি সেরে নিতে চাইছে। যাতে সকালের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারেরা সড়গড় হয়ে ওঠেন। সৌরাশিস বলছেন, 'ছেলেরা প্রত্যেকে মানসিকভাবে চাঙ্গা। দলীয় সংহতি দুর্দান্ত জায়গায়। সেমিফাইনালে দলের সকলে নিজেদের সেরাটা দেবে।'

আরও পড়ুন: ১৭ বলে ৫৯! রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা, মুগ্ধ মালিঙ্গারা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget