এক্সপ্লোর

Ravindra Jadeja: পারিবারিক কলহ চরমে! স্ত্রী রিভাবাকে নিয়ে বাবার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন জাডেজা?

Ravindra Jadeja Family Problem: প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলেননি জাডেজা। তৃতীয় টেস্টে আদৌ ফিরতে পারবেন কি না তা জানা নেই। তার আগেই চাঞ্চল্যকর অভিযোগ জাডেজার বাবার।

সৌরাষ্ট্র: ভারতীয় ক্রিকেটে ফের পরিবার দ্বন্দ্ব? মহম্মদ শামির পর এবার কি রবীন্দ্র জাডেজা? নিজের বাবার সঙ্গে নাকি সম্পর্ক একদমই ভাল নয় জাডেজার। এমনই দাবি তুলেছেন স্বয়ং তারকা অলরাউন্ডারের বাবা। এমনকী এই পরিস্থিতির জন্য জাডেজার স্ত্রী রিভাবা জাডেজার দিকেও আঙুল তুলছেন তিনি। জাডেজার বাবা অনিরুদ্ধ সিং জানিয়েছেন জাডেজার সঙ্গে এবং রিভাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। জামনগরে একাই থাকেন তিনি। ছেলে কোনও খোঁজখবর নেয় না। 

এক সাক্ষাৎকারে জাডেজার বাবা বলেন, ''সত্যি বলতে গেলে আমার সঙ্গে রবীন্দ্র ও স্ত্রী রিভাবার কোনও সম্পর্ক নেই। আমরা ওদের ডাকি না, ওরাও আমাদের ডাকে না। ওদের বিয়ের দু-তিন মাস পর থেকেই আমাদের ঝামেলা শুরু হয়েছিল। রবীন্দ্র জামনগরেই থাকে। ও নিজের একটা বাংলো বানিয়েছে এবং সেখানেই আলাদা থাকে। আমি ওর সঙ্গে দেখা করতেও যাই না। জানি না ওর স্ত্রী ওর উপর কী জাদু করেছে।''

একটা সময় হারভাঙা খাটুনি খেটে ছেলেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার তৈরি করার জন্য সবরকম চেষ্টা করেছিলেন। আক্ষেপের সুর অনিরুদ্ধর গলায়। তিনি বলছেন, ''ও আমার ছেলে, এটাই যেন আমাকে এখন কষ্ট দেয়। আমি ভাবি যদি রিভাবার সঙ্গে ওর বিয়ে না দিতাম, ভালো হত। আবার মনে হয় যদি ওকে ক্রিকেটার না বানাতাম, তা হলে ভালো হত। হয়তো এমন দিনটা দেখতে হত না।''

এদিকে বাবার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন জাডেজা নিজে। মুখে কিছু না বললেও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তারকা বাঁহাতি অলরাউন্ডার। তিনি লিখেছেন, ''হালমা দিব্য ভাস্করনের অযৌক্তিক সাক্ষাৎকারে যা বলা হয়েছে তা অর্থহীন এবং অসত্য। সেখানে এক পক্ষর কথা তুলে ধরা হয়েছে। যা আমি অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে তা নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে যা আমি প্রকাশ্যে না বললেই ভালো হয়।'' উল্লেখ্য, জাডেজার স্ত্রী রিভাবা বিজেপি বিধায়ক।

এদিকে, ইংল্য়ান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করা হল না শুক্রবারও। এক বিসিসিআই আধিকারিকের দাবি অনুযায়ী কোহলি বাকি টেস্টগুলিতে খেলবেন কি না, সেই নিয়ে এখনও বোর্ডের সঙ্গে কোনওরকম কথা বলেননি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে যে বাকি সিরিজ়েও খেলতে দেখা যাবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে দল নির্বাচনে এই দেরিটা আসলে কোহলির জন্য নয়, বরং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কেএল রাহুল, রবীন্দ্র জাডেজার কথা মাথায় রেখে করা হচ্ছে।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget