এক্সপ্লোর

পন্থের চেয়ে রায়াডুর বাদ পড়া নিয়ে বেশি বিতর্ক হওয়া উচিত, দাবি গম্ভীরের

রায়াডুর প্রতি সহমর্মী ২০১১ বিশ্বকাপের অন্যতম নায়ক

নয়াদিল্লি: বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ঋষভ পন্থকে না রাখা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হলেও, এতে মোটেই আশ্চর্য হননি প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে, সুযোগ কাজে লাগাতে পারেননি পন্থ। সেই কারণেই তিনি বিশ্বকাপের দলে নেই। বরং মাত্র তিনটি ব্যর্থতার জন্য অম্বাতি রায়াডুর বাদ পড়া নিয়ে বেশি বিতর্ক হওয়া উচিত। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘আমার মনে হয়, ঋষভ পন্থের বাদ পড়া নিয়ে কোনও বিতর্কই হওয়া উচিত নয়। বরং অম্বাতি রায়াডুর দলে না থাকা নিয়ে অনেক বেশি বিতর্ক হওয়া উচিত। সাদা বলের ক্রিকেটে ৪৮ গড় থাকা ৩৩ বছর বয়সি একজনের দলে না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল নির্বাচনের যে কোনও সিদ্ধান্তের চেয়ে এটাই আমার কাছে বেশি বেদনাদায়ক।’ কয়েক মাস আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, চার নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রথম পছন্দ রায়াডু। কিন্তু গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ব্যর্থ হওয়ার পরেই রায়াডুকে বাদ দেওয়া হল। একইভাবে ২০০৭ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল গম্ভীরকে। সেই কারণেই রায়াডুর প্রতি সহমর্মী ২০১১ বিশ্বকাপের অন্যতম নায়ক। তিনি বলেছেন, ‘রায়াডুর জন্য আমার খারাপ লাগছে। কারণ, ২০০৭ সালে আমি একই জায়গায় ছিলাম। তখনকার নির্বাচকরা আমাকে দলে রাখেননি। বিশ্বকাপের দলে সুযোগ না পেলে কতটা খারাপ লাগে আমি জানি। সব তরুণেরই বড় প্রতিযোগিতায় খেলার স্বপ্ন থাকে। তাই আমার রায়াডুর জন্যই বেশি খারাপ লাগছে।’ পন্থের বিষয়ে গম্ভীর বলেছেন, ‘এটা ওর কাছে মোটেই ধাক্কা নয়। ও ধারাবাহিকভাবে সাদা বলের ক্রিকেট খেলেনি। ও সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা কাজে লাগাতে পারেনি। তাই ওর বাদ পড়াকে কোনওভাবেই ধাক্কা বলা যাবে না। বয়স ওর পক্ষে আছে। তাই বেশি চিন্তা না করে শুধু খেলে যাওয়া উচিত।’

সেরা শিরোনাম

Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget