এক্সপ্লোর

শিখর ধবনের বদলি হিসেবে ইংল্যান্ডে উড়ে গেলেন ঋষভ পন্থ

ঋষভ পন্থকেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে গেল বিসিসিআই। সুযোগ পেলেন না ওয়ানডে-তে সাতচল্লিশের ওপর গড় রাখা অম্বাতি রায়াডুও।

নটিংহ্যাম: মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিকের পর এবার ভারতীয় দলে সামিল হচ্ছেন আরও এক উইকেটকিপার ব্যাটসম্যান। বুধবারই দলে যোগ দিচ্ছেন ২১ বছরের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। তবে বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে দলে প্রথম একাদশে রাখা হবে কিনা, সে বিষয়ে এখনও পাকাপাকি করে কিছু বলা যাচ্ছে না।

সোমবারই ঋষভের বিলেত যাওয়া নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। বুধবারই সেই জল্পনা সত্যি হল। প্রসঙ্গত, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শিখর ধবন। পরীক্ষা করে দেখা যায়, হাড়ে চিড় ধরেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট সারতে সময় লাগবে। আগামী তিন ম্যাচ কোনও ভাবেই তাঁকে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট মহলের অনেকেই মনে করছেন, শিখরের এবারের মতো বিশ্বকাপ সফর শেষ। যদিও তারকা ওপেনারকে এখনই হাতছাড়া করছে না ভারতীয় শিবির। তাঁকে দলের সঙ্গেই রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ঋষভ পন্থকেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে গেল বিসিসিআই। আর ঋষভের অন্তর্ভুক্তির ফলে এই প্রথম বিশ্বকাপে তিনজন উইকেট কিপার নিয়ে খেলতে চলেছে ভারত।

উল্লেখ্য, শিখরের চোটের ঘটনার পরই ঋষভকে দলে সামিল করা নিয়ে সওয়াল করেছিলেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাওস্কর। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শতরানের পর তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও সওয়া করেছিলেন তিনি। যদিও বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড নির্বাচনের সময় নির্বাচক মণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ তরুণ প্রতিভার বদলে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল। আর সে কারণেই দীনেশ কার্তিককে বিলেতে পাঠিয়েছিলেন তাঁরা। নির্বাচকদের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বিরাটও অভিজ্ঞ ক্রিকেটার দীনেশের পাশেই দাঁড়িয়েছিলেন। তবে শিখরের চোট গোটা ছবিটাই পাল্টে দিল। ওপেনার চোট পেতেই ভাগ্য ফিরল সেই ঋষভেরই। সুযোগ পেলেন না ওয়ানডে-তে সাতচল্লিশের ওপর গড় রাখা অম্বাতি রায়ডুও।

এক নজরে দেখে নিন ঋষভ পন্থের ওয়ানডে রেকর্ড: 

ম্যাচ-

ইনিংস-

রান- ৯৩

সর্বোচ্চ- ৩৬

গড়- ২৩.২৫

স্ট্রাইক রেট- ১৩০.৯৯

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget