এক্সপ্লোর

Rishabh Pant: গাব্বায় ম্যাচ জিতিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা উইকেটকিপার-ব্যাটসম্য়ান ঋষভ

ব্রিসবেনে ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন ঋষভ। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে লজ্জার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। গাব্বায় ৩২ বছর পর টেস্ট হেরেছে ব্যাগি গ্রিন। সেই সঙ্গে প্রথম টেস্ট জেতার পরেও ভারতের কাছে সিরিজ হার হজম করতে হয়েছে টিম পেইনদের। যার অন্যতম কাণ্ডারি ঋষভ। গাব্বায় ব্যাট হাতে শাসনের পর ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন পন্থ। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ।

ব্রিসবেন: গাব্বায় টেস্ট জেতানোর পর ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন ঋষভ পন্থ। এবার আরও একটি স্বীকৃতি পেলেন দিল্লির তরুণ ক্রিকেটার। আইসিসি র‌্যাঙ্কিংয়ে উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এলেন পন্থ। ব্রিসবেনে ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন ঋষভ। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে লজ্জার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। গাব্বায় ৩২ বছর পর টেস্ট হেরেছে ব্যাগি গ্রিন। সেই সঙ্গে প্রথম টেস্ট জেতার পরেও ভারতের কাছে সিরিজ হার হজম করতে হয়েছে টিম পেইনদের। যার অন্যতম কাণ্ডারি ঋষভ। গাব্বায় ব্যাট হাতে শাসনের পর ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন পন্থ। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে পন্থের র‌্যাঙ্কিংই সেরা। তালিকায় ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি'কক।
গাব্বায় ৯১ রানের ইনিংস খেলা শুভমন গিল ৬৮ থেকে ৪৭ নম্বরে উঠে এসেছেন। ব্যাটে-বলে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। ব্যাটসম্যানদের মধ্যে ৮২ নম্বরে উঠে এসেছেন সুন্দর। ১১৩ নম্বরে রয়েছেন ঠাকুর। বোলারদের মধ্যে ৯৭ নম্বরে রয়েছেন সুন্দর। শার্দুল আছেন ৬৫ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে ভারতীয়দের মধ্যে আছেন শুধু বিরাট কোহলি (চার)। শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২১ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্টে বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তাঁর রেটিং ৯০৮। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা যথাক্রমে স্টুয়ার্ট ব্রড, নেল ওয়াগনার ও জোশ হ্যাজেলউডের রেটিং ক্রমান্বয়ে ৮৪৭, ৮২৫ এবং ৮১৬। ৭৬০ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ভারতের আর অশ্বিন। নবম স্থানে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং ৭৫৭। আইসিসি টেস্ট ক্রম তালিকার দলগত বিভাগে বেশ খানিকটা উঠল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকর ট্রফিতে পর্যুদস্ত করার সৌজন্যে ১১৮ রেটিং ও ৩৭৬৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অজি শিবির।

সেরা শিরোনাম

Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget