এক্সপ্লোর

Stuart Broad Record: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাকগ্রার কৃতিত্বে ভাগ বসালেন স্টুয়ার্ট ব্রড

ENG vs SA: ওভালে সিরিজের অন্তিম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানেই শেষ হয় যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে ১৫৪ রানে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডও ধুঁকছে।

লন্ডন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। শনিবার ইংল্যান্ড তারকা নিজের বর্ণময় কেরিয়ারে আরও এক কৃতিত্ব গড়লেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার (Glenn Mcgrath) সমসংখ্যক টেস্ট উইকেট নিয়ে এখন লাল বলের ক্রিকেটে যুগ্মভাবে দ্বিতীয় সফলতম ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডই। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (ENG vs SA) সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাকগ্রার কৃতিত্বে ভাগ বসালেন ব্রড।

ইতিহাস ব্রডের

আনরিখ নোখিয়ার উইকেট নিয়ে ব্রড ম্যাকগ্রাকে স্পর্শ করেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তিনি ৪১ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। এই চার উইকেটের সুবাদেই টেস্ট ক্রিকেট তাঁর উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৬৩। ১৫৯টি টেস্ট ম্যাচ খেলে ২৭.৮৪-র গড়ে ব্রড এই উইকেটগুলি নিয়েছেন। ম্যাকগ্রা অবশ্য ব্রডের থেকে অনেক কম, ১২৪টি টেস্টে ২১.৬৪-র গড়ে ৫৬৩টি উইকেট নিয়েছিলেন। ফাস্ট বোলার হিসাবে টেস্টে ব্রডের থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র একজনের রয়েছে। তিনি ব্রডেরই সতীর্থ জেমস অ্যান্ডারসন।

অ্যান্ডারসন ১৭৫টি টেস্টে ২৬.২৪ গড়ে ৬৬৫টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি এক উইকেট নেন। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ব্রড আপাতত ষষ্ঠ স্থানে রয়েছেন। এদিন ম্যাচে মূলত ব্রডের চার ও ওলি রবিনসনের পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই প্রোটিয়াদের প্রথম ইনিংস ১১৮ রানেই শেষ হয়ে যায়। মার্কো জানসেন প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পরিস্থিতিও খুব একটা ভাল নয়।

ব্যর্থ ব্যাটাররা 

ওলি পোপ ইংল্যান্ডের হয়ে ৬৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেললেও, বাকি ইংলিশ ব্যাটাররা এদিন কেউই ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে পারেননি। দলের প্রাক্তন অধিনায়ক জো রুটও ২৩ রান করেই আউট হন। ব্যাটের পর বল হাতেও প্রোটিয়াদের সফলতম বোলার জানসেনই। তিনি ৩৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটের বিনিময়ে ১৫৪ রান। ৩৬ রানের লিড রয়েছে ইংল্যান্ডের দখলে। প্রসঙ্গত, রানি এলিজাবেথের মৃত্যুর শোকপালনের উদ্দেশ্যে টেস্ট ম্যাচের প্রথম দুই দিন খেলা স্থগিত ছিল।

আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেতে চলেছেন হর্ষল, বুমরা?

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget