এক্সপ্লোর

Rohit Sharma: দুরন্ত পাওয়ার প্লে, অলরাউন্ডার হার্দিকের তুখোড় পারফরম্যান্স, অভিভূত নেতা রোহিত

Rohit Sharma on Hardik Pandya: ব্যাট হাতে ৫১ রান করলেও, হার্দিকের ব্যাটিং নয়, রোহিত মজেছেন হার্দিকের বোলিংয়ে।

সাদাম্পটন: করোনা আক্রান্ত হয়ে টেস্টে মাঠে নামতে পারেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর রোহিতের দলে ফেরার সঙ্গে সঙ্গেই জয়ের সরণিতে ফিরেছে টিম ইন্ডিয়াও।

উচ্ছ্বসিত রোহিত:
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১৯৮ রান করার পর, মাত্র ১৪৮ রানেই জস বাটলারদের (Jos Buttler) রুখে দেয় ভারতীয় দল। দলের এহেন ব্যাটিং পারফরম্যান্স এবং বিশেষত যে ধরনের ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া, তাতে উচ্ছ্বসিত রোহিত।  ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা প্রথম বল থেকেই দারুণ খেলেছি এবং সকল ব্যাটাররাই আগ্রাসী ব্যাটিং করেছেন। পিচটাও ভাল ছিল, তাই পিচের উপর ভরসা করে আমরা ভাল ক্রিকেটীয় শট খেলেই রান করেছি। প্রথম ছয় ওভারটা কাজে লাগানো ভীষণ জরুরি। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে আলোচনা করেছি। অনেক সময় এই ধরনের আগ্রাসী ব্যাটিং সফল নাও হতে পারে, এটাই তো চ্যালেঞ্জ। তবে আমাদের সকলকেই এমন আগ্রাসীভাবেই এই ফর্ম্যাটে খেলতে হবে।‘

রোহিত মজেছেন হার্দিকে:
এই ম্যাচে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) সকলের সামনে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুললেন। ব্যাট হাতে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ, ৩৩ বলে ৫১ রান করেন। তবে হার্দিকের ব্যাটিং নয়, রোহিত মজেছেন হার্দিকের বোলিংয়ে।  হার্দিক প্রসঙ্গে ভারতীয় অধিনায়কের মন্তব্য, ‘আইপিএল থেকে হার্দিক যেভাবে নিজের খেলার মান উন্নত করেছে, তা প্রশংসনীয়। তবে আমাকে ওর যে বিষয়টা বেশি প্রভাবিত করেছে, সেটা হল ওর বোলিং। ও দ্রুত গতিতে বল করেছে এবং বলে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সাফল্যও পেয়েছে। তবে হ্যাঁ, ওর ব্যাটিংটাও ভুলে যাওয়ার জো নেই।‘  
হার্দিক এই দিন বল হাতে নির্ধারিত চার ওভারে ৩৩ রান খরচ করে চার উইকেট নেন। তাঁর শিকারের মধ্যে ছিলেন জেসন রয়, লিয়াম লিভিংস্টোনের মতো ইংল্যা্ন্ডের আগ্রাসী ব্যাটাররা। ভারতীয় সমর্করা আশা করবেন ৯ জুলাই (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যেন হার্দিকের এহেন পারফরম্যান্স বজায় থাকে।

আরও পড়ুন: ৪৪ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যস্ত ভারত, মাঠে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন সৌরভ

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget