এক্সপ্লোর

আইসিসি-তে হার, পাল্টা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠিয়ে প্রতিবাদ জানাবে বোর্ড?

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র সভায় হেরে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসি-র পরিচালনার ব্যাপারে বিসিসিআইয়ের প্রস্তাবিত কাঠামোর বদলে নয়া গঠনতন্ত্রের প্রস্তাব ভোটাভুটি পাস হয়ে গেল। আর্থিক লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে আর্থিক মডেলের পুর্নবিন্যাসের ক্ষেত্রে আইসিসি-তে একঘরে হয়ে পড়ল বিসিসিআই। আর্থিক মডেলের পুনর্বিন্যাসের প্রশ্নে বোর্ড ২-৮ এবং গঠনতন্ত্র সংক্রান্ত ভোটাভুটিতে ১-৯ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে। আইসিসি-তে পাস হওয়া গঠনসংক্রান্ত প্রস্তাবে খারিজ হয়ে গেল তিন মডেলের তত্ত্ব। এতে ভারতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। আর্থিক মডেলের যে প্রস্তাব অনুমোদিত হয়েছে তাতে ২০১৫ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে আইসিসি-র আয়ে ভারতের ভাগের পরিমাণ হবে অনেক কম। ভারতীয় বোর্ডের দাবি ছিল, আইসিসি-র মোট আয়ের ২১ শতাংশ। কিন্তু নতুন যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তাতে ভারতীয় বোর্ড দাবি মতো ৫৭০ মিলিয়ন ডলারের পরিবর্তে পাবে মাত্র ২৯০ মিলিয়ন ডলার। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ভারতীয় বোর্ডের কর্তারা। বোর্ডের রাজ্য সংস্থাগুলির কর্তাব্যক্তিরা বিশেষ বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা পেরিয়ে গিয়েছে। ভারত এখনও দল ঘোষণা করেনি। আইসিসি-তে ভোটে হেরে যাওয়ার ঘটনা অত্যন্ত হতাশ সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসকদের কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। তিনি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে তিনি বোর্ড সদস্যদের বিশেষ সাধারণ সভার বৈঠক ডাকার অনুমতি দেবেন। গতকালের আইসিসি-র সভার আগে পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার সম্ভবনা ছিল জল্পনামাত্র। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এক পদস্থ ক্রিকেট প্রশাসক জানিয়েছেন, আইসিসি স্পষ্টতই ভারতের বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেছেন, প্রতিবাদ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করুক ভারত। এরপর দেখা যাক আইসিসি-র কতগুলি দেশ নতুন প্রস্তাব নিয়ে অনড় থাকতে পারে। তিনি আইসিসি-কে এভাবে সবক শেখানোর পক্ষ সওয়াল করেছেন। যদিও বোর্ডের পুরানো প্রশাসকদের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত হবে না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিসিসিআই সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ ও সিদ্ধান্তের ভার প্রশাসক কমিটির হাতেই ন্যস্ত। এক ক্রিকেট প্রশাসক বলেছেন, বল এখন বিনোদ রাইয়ের কোর্টে। কিন্তু বোর্ডের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ বয়কট করা কঠিন হবে। কেননা, আইসিসি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিমধ্যেই চুক্তি করেছে বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চুক্তির অন্তর্গত। এখন না খেললে বড় ধরনের জরিমানার মুখে পড়তে হতে পারে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget