এক্সপ্লোর

Sachin Tendulkar । গোটা কেরিয়ারে এই অন্ধ বিশ্বাস সব সময় মেনে চলতেন সচিন

Team India: কে বলে কিংবদন্তিরা কুসংস্কার বিসর্জন দেন! অনেকেই আছেন যাঁরা বিভিন্ন অন্ধ বিশ্বাস মেনে চলেন। মনে করেন, তাঁদের সাফল্যের নেপথ্যে রয়েছে এই সব বিশ্বাস।

মুম্বই: কে বলে কিংবদন্তিরা কুসংস্কার বিসর্জন দেন! অনেকেই আছেন যাঁরা বিভিন্ন অন্ধ বিশ্বাস মেনে চলেন। মনে করেন, তাঁদের সাফল্যের নেপথ্যে রয়েছে এই সব বিশ্বাস।

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যেমন। তাঁর ব্যাটিং কীর্তি জরিপ করতে বসলে আস্ত একটা বই হয়ে যেতে পারে। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। সচিন খেলেছেন ২০০টি টেস্ট ম্যাচ, ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ। একটি টি-টোয়েন্টিও খেলেছেন সচিন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি। টেস্টে ৫১টি। টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রান। ওয়ান ডে ক্রিকেটে ১৮৪২৬ রান। একমাত্র টি-টোয়েন্টিতে করেছেন ১০ রান।

রানের পাহাড়ে বসেও সচিন জানিয়েছেন, তিনি নিজের রানসংখ্যা কখনও গোনেননি। এক সাক্ষাৎকারে সচিন বলেন, ‘আমি কিছু কুসংস্কার মেনে চলতাম। যার মধ্যে অন্যতম হল, আমি নিজের রান গুনতাম না। আমার মনে হতো, রান গুনতে শুরু করলে তা আসা বন্ধ হয়ে যাবে।’

পাকিস্তান সফরের ভারতীয় দলে যখন ডাক পেয়েছিলেন, অনেকের চোখ কপালে উঠেছিল। এ তো নিতান্ত বালক! বয়স মাত্র ১৬! আর সে কি না সামলাবে ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসকে! সচিন সেই সফরের কাহিনিও জানিয়েছেন। বলেছেন, ‘আমার দাদা অজিত সেই সফরে আমার খেলা দেখতে গিয়েছিল। লাহৌর ও শিয়ালকোটে ও ছিল। শিয়ালকোট টেস্টে আমাদের দ্বিতীয় ইনিংসে যখন আমি বলের আঘাত পাই, ড্রেসিংরুমের সামনেই বসেছিল আমার দাদা। আমি চোট পাওয়ার মিনিট ১৫ পরেই চা পানের বিরতি ছিল। সেই সময় কাউকে চিনলে সে ড্রেসিংরুমে পর্যন্ত যেতে পারত। চা পানের বিরতিতে অজিত ড্রেসিংরুমে গিয়েছিল আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে। আমি ওকে বলেছিলাম, চিন্তার কিছু নেই। আমি ঠিক আছি। ব্যাট করতে নামব। আসলে ব্যাটাররাও কিছুটা বক্সারদের মতো। বক্সারদের মার খাওয়া অভ্যাস করতে হয়। ব্যাটারদেরও। আমি অভ্যস্ত ছিলাম।’ যোগ করেছেন, ‘একজন ব্যাটার চোট পাওয়ার পর ফের মাঠে নেমে খেলছে, এটাই মানসিকভাবে প্রতিপক্ষ শিবিরকে চাপে রাখে। আর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেই ব্যাটারের।’

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget