এক্সপ্লোর

আবারও করোনা পরিস্থিতিতে সাহায্য সচিনের, ৪ হাজার মানুষ পাবেন আর্থিক সাহায্য

গত এপ্রিলেও আপনালয়া নামে এক এনজিও-র মাধ্যমে ৫ হাজার গরিব মানুষকে সাহায্য করেছিলেন সচিন। শিবাজিনগর ও গোবান্দি এলাকার বহু মানুষের অন্ন সংস্থান হয়েছিল তাঁর পাঠানো অনুদানে।

মুম্বই: মহারাষ্ট্রে কঠিন করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ৪ হাজার দরিদ্র মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিলেন সচিন তেন্ডুলকর। বৃহন মুম্বইয়ের বহু মানুষও সচিনের সাহায্যে দু বেলা দু মুঠো খেতে পাচ্ছেন। হাই ফাইভ ইউথ ফাউন্ডেশন নামে এক এনজিওতে বড় অঙ্কের অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। জানানো হয়েছে সংস্থার তরফে। ট্যুইট করে বলা হয়েছে - ''ধন্যবাদ সচিন তেন্ডুলকর, আরও একবার প্রমাণ করার জন্য যে, ক্রীড়া সংবেদনশীল করে তোলে। আমাদের কোভিড-১৯ ফান্ডে আপনার অনুদান আমাদের ৪০০০ দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য করতে সক্ষম করবে। বৃহনমুম্বই কর্পোরেশন স্কুলের বাচ্চারাও উপকৃত হবে। ধন্যবাদ, লিটল মাস্টার''। গত এপ্রিলেও আপনালয়া নামে এক এনজিও-র মাধ্যমে ৫ হাজার গরিব মানুষকে সাহায্য করেছিলেন সচিন। শিবাজিনগর ও গোবান্দি এলাকার বহু মানুষের অন্ন সংস্থান হয়েছিল তাঁর পাঠানো অনুদানে। তার আগে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পিএম কেয়ার ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেন সচিন। সচিনও বারবার করোনা পরিস্থিতিতে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৮১। আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২। গত ২৪ ঘন্টায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৭ হাজার ৮৪৭ জন।

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget