এক্সপ্লোর

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে রানের বন্যা, সচিন বললেন, দুটি সাদা বলের ব্যবহার 'বিপর্যয়ের প্রকৃত উপাদান'

নয়াদিল্লি: একদিনের ক্রিকেটে এখন রানের বন্যা। ইংল্যান্ডের অধিনায়ক তো এবার ৫০০ রান তোলার লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন। ব্যাটসম্যানদের দাপটে বোলারদের রীতিমতো বিপন্ন দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটের স্বার্থেই একদিনের ম্যাচে প্রতি ইনিংসে দুটি করে সাদা বল ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। তিনি দুটি সাদা বলের ব্যবহারকে 'বিপর্যয়ের প্রকৃত উপাদান' বলে মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ঝুড়ি ঝুড়ি রান তুলছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে রেকর্ড ৪৮১ রান তোলে ইংল্যান্ড। রানের এই বন্যার প্রসঙ্গ উল্লেখ করেই এই মন্তব্য করেছেন তিনি। একদিনের ক্রিকেটে একটা সময় বোলাররাও সমান দাপট দেখাতেন। তাঁদের বিধ্বংসী বোলিং ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দিত। কিন্তু সেদিন গিয়েছে। ব্যাট-বলের লড়াই কার্যত এক তরফা হয়ে উঠেছে। ১০ বছর আগের তুলনাতেও এখন ব্যাটসম্যানদের পক্ষে রান করাটা অনেক সহজ হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এখন 'ভালো উইকেট' বলতে বোঝানো হয়, যেখানে রান উঠবে। বোলার সহায়ক উইকেটকে 'খারাপ' তকমা দেওয়া হয়। আর একপেশে হয়ে পড়ার এই ধারাটিই যেন তুঙ্গে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজে। অজি বোলিং অ্যাটাককে দুমড়ে মুচড়ে গিয়ে সিরিজের তৃতীয় ম্যাচে ছয় উইকেটে ৪৮১ রান তোলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ২৪২ রানে হারে। এটাই তাদের একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে হার। রানের এই বন্যায় সারা ক্রিকেট বিশ্বই চমকে গিয়েছে। ৫০০ রান একটা সময় অসম্ভব মনে হত, একদদিনের ক্রিকেটে। এখন তা কার্যত ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছে। এমন পরিস্থিতিতে সচিন ট্যুইটারে দুটি নতুন বলের ব্যবহারকে বিপর্যয়ের প্রকৃত উপাদান বলে মন্তব্য করেছেন। তাঁর মতে দুটি বলের ব্যবহারের ফলে তা খুব পুরানো হওয়ার সুযোগ নেই। ফলে রিভার্স সুইং দেখা যাচ্ছে না। অথচ দীর্ঘদিন ধরেই ডেথ ওভারেই রিভার্স সুইং বোলারদের অন্যতম হাতিয়ার। চতুর্থ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩১০ রান করে। সেই রান তাড়া করে ৩২ বল বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে সাদা বল ব্যবহার করা হয়। লাল বলের তুলনায় এই বল কম সুইং করে। ফলে ব্যাটসম্যানদের পক্ষে খেলাটা সহজ হয়। প্রতি ইনিংসে দুটি নতুন বল চালু করার সময় মনে করা হয়েছিল, এতে জোরে বোলাররা সাহায্য পাবেন। কিন্ত তা তো হয়েইনি। বরং বল পুরানো হওয়ার সুযোগও থাকছে না। তাই বোলাররা রিভার্স সুইং করাতে পারছেন না। ২০১১-তে এই নিয়ম চালু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget