এক্সপ্লোর

Independence Day 2022: বাড়ির ছাদে পতাকা উত্তোলন সচিনের, কী বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার?

Sachin Tendulkar: স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেন সচিন।

মুম্বই: সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। পিছিয়ে নেই তারকারাও। স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেন সচিন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা'।

হারারের উৎসব

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।

সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।

বিদেশিদের বার্তা

বিশেষ এই দিনে শুভেচ্ছা জানালেন এমন কয়েকজন, যাঁরা মাঠে ভারতের প্রতিপক্ষ। 

জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, এ বি ডিভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিরা ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। বেয়ারস্টো বলেছেন, 'ভারতের মাটিতে খেলা মানেই স্টেডিয়ামে দুর্দান্ত আবহ। গ্যালারির কানে তালা লেগে যাওয়া গর্জন।' এ বি ডিভিলিয়ার্স বলেছেন, '৭৫ বছরে অনেক কিছু অর্জন করেছেন ভারতীয়রা। আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।' রাবাডার কথায়, 'আমি কোনওদিন ভাবিনি দেশের বাইরে অন্য কোথাও এত ভালবাসা পাব।' সকলেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি অনলাইন গেমিং অ্যাপ। যা ভাইরাল হয়েছে।

রোহিতের পোস্ট

স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget